Odekha News
১৯ জুন ২০২৫, ৭:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঘুষ না পেয়ে রৌমারীতে নার্সের ভাতা আটকালেন কর্মকর্তা!

ঘুষ না পেয়ে রৌমারীতে নার্সের ভাতা আটকালেন কর্মকর্তা!

ঘুষ না পেয়ে রৌমারীতে নার্সের ভাতা আটকালেন কর্মকর্তা!

কুড়িগ্রাম প্রতিনিধি: ঘুষ না দেওয়ায় বেতন ও অবসর ভাতার ফাইল আটকে রাখার অভিযোগ উঠেছে রৌমারী উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা সাইদুজ্জামানের বিরুদ্ধে। ভুক্তভোগী নার্স আতোয়ারা খাতুন অভিযোগ করেন, দীর্ঘ আট মাস ধরে হয়রানির শিকার হয়ে তিনি মানবেতর জীবন-যাপন করছেন।

২০২৪ সালের ৩ নভেম্বর আতোয়ারা খাতুন এলপিআরের জন্য আবেদন করেন। ফাইলটি ১৭ নভেম্বর উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার দপ্তরে পাঠানো হলেও এখনো তা নিষ্পত্তি হয়নি। এ অবস্থায় তিনি বেতন ও অবসর ভাতা থেকে বঞ্চিত।
আতোয়ারা খাতুনের স্বামী জামায়াত কর্মী কাদের মোল্লা অভিযোগ করেন, বিষয়টি নিয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে অফিসে গেলে হিসাবরক্ষণ কর্মকর্তা উত্তেজিত হয়ে দুর্ব্যবহার করেন।

স্থানীয় জামায়াত নেতারা দাবি করেন, এটি উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি। তবে হিসাবরক্ষণ কর্মকর্তা সাইদুজ্জামান ঘুষ চাওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, “অস্বাভাবিক কিছু ঘটেনি। কোনো অনিয়ম করিনি।”

রৌমারী উপজেলা জামায়াত আমির হায়দার আলী বলেন, “বিষয়টি নিয়ে সামান্য বাগবিতণ্ডা হলেও আমি উপস্থিত থেকে তাৎক্ষণিকভাবে মীমাংসা করে দিই।”
এ বিষয়ে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার বলেন, তিনি ছুটিতে আছেন তবে ঘটনা খতিয়ে দেখা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০