Odekha News
১৮ জুন ২০২৫, ৯:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আগুনে ঘি ঢালবেন না, ইরান নিয়ে ট্রাম্পকে চীন

আগুনে ঘি ঢালবেন না, ইরান নিয়ে ট্রাম্পকে চীন

আগুনে ঘি ঢালবেন না, ইরান নিয়ে ট্রাম্পকে চীন

অনলাইন ডেস্ক: ইরান ও ইসরায়েলের মধ্যবর্তী সংঘাত আরও ঘনীভূত হচ্ছে। এর মধ্যেই চীন অভিযোগ করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ অস্থিরতা আরও বাড়াচ্ছেন।

ট্রাম্প গতকাল তেহরানে বসবাসকারীদের তাৎক্ষণিকভাবে এলাকা ছাড়ার আহ্বান জানিয়েছিলেন। এর সমালোচনায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুই জিয়াকুন বলেন, ‘আগুনে ঘি ঢালা, চাপ বাড়ানো ও হুমকিতে পরিস্থিতির সমাধান হয় না। বরং এগুলো সংঘাতকে আরও বাড়াবে ও ছড়িয়ে দেবে।’

নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘সংলাপ ও সমঝোতাই হচ্ছে এই অস্থিরতা নিরসনের একমাত্র পথ।’

এদিকে ইরান ও ইসরায়েল আবারও হামলা ও পাল্টাহামলায় লিপ্ত হয়েছে। সোমবার রাতে তেলআবিবকে লক্ষ্য করে সবচেয়ে বড় ও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরান বলেছে, এটা তাদের ইতিহাসের সবচেয়ে বড় ও তীব্র হামলা। অপর দিকে তেলআবিব ও আশপাশের এলাকায় অ্যালার্ম বাজতে শুরু করে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনিকে হত্যা করাই হতে পারে এই সংঘাত শেষ করার উপায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সবাইকে অবিলম্বে তেহরান ছাড়তে। কারণ তিনি চাইছেন না যে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করুক।

ইরানে ইসরায়েলের হামলায় অন্তত ২২০ জন নিহত হয়েছে, যাদের মধ্যে রয়েছে ৭০ জন নারী ও শিশু। অপর দিকে, ইসরায়েলে ইরানের পাল্টা হামলায় ২০ জন মারা গেছে। সূত্র: কালবেলা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০