Odekha News
১৪ জুন ২০২৫, ৭:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নড়াইলে অনলাইন প্রতারক চক্র ও মাদক ব্যবসায়ীসহ আটক ৩

নড়াইলে অনলাইন প্রতারক চক্র ও মাদক ব্যবসায়ীসহ আটক ৩

নড়াইলে অনলাইন প্রতারক চক্র ও মাদক ব্যবসায়ীসহ আটক ৩

অনলাইন ডেস্ক: নড়াইলের কালিয়া উপজেলায় সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে অনলাইন প্রতারণা ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত মূল হোতাসহ তিনজনকে আটক করা হয়েছে। আজ শনিবার (১৪ জুন) সকালে কালিয়া অস্থায়ী সেনা ক্যাম্প এ তথ্য নিশ্চিত করেছে।

আটককৃতরা হলেন—যাদবপুর গ্রামের মৃত জাকির মোল্লার ছেলে আকাশ মোল্লা, আসাদ শেখের ছেলে আলী শেখ ও মৃত জাহিদ ভূইয়ার ছেলে হায়দার ভূইয়া। অভিযানে তাদের কাছ থেকে অনলাইন প্রতারণায় ব্যবহৃত ১টি ল্যাপটপ, ১টি ডিজিটাল ভয়েস চেঞ্জার, ১১টি মোবাইল ফোন, ২১টি সিমকার্ড, একটি বিদেশি ৩০০ সিসি মোটরসাইকেল, গাঁজা, ইয়াবা, ইয়াবা ও গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৩ জুন) দিবাগত রাত ১২টা থেকে শনিবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত কালিয়ার পাঁচগ্রাম ইউনিয়নের মহিষখোলা ও যাদবপুর গ্রামে যৌথভাবে এ অভিযান চালানো হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত অনলাইন প্রতারণা ও মাদকের কারণে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে গোপন তথ্যের ভিত্তিতে অভিযানে তিনজনকে আটক করা হয়। পরে তাদের কালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এই অভিযান এলাকায় স্বস্তি ফিরিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।’ সূত্র: কালের কণ্ঠ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০