Odekha News
১৪ জুন ২০২৫, ৭:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘দেশের টাকা অপচয় করেছেন ড. ইউনূস’- মাসুদ কামাল

‘দেশের টাকা অপচয় করেছেন ড. ইউনূস’- মাসুদ কামাল

‘দেশের টাকা অপচয় করেছেন ড. ইউনূস’- মাসুদ কামাল

অনলাইন ডেস্ক: জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফরটি অহেতুক এবং এতে শুধু দেশের টাকা অপচয় করা হয়েছে। এমনকী যে পুরস্কার তিনি পেয়েছেন সেটিও বিশ্বনন্দিত কোনো সম্মানসূচক পুরস্কার নয়। এরজন্য ৩৯ জনের বিশাল বহর নিয়ে এ সফর দেওয়ার কোনো প্রয়োজন ছিলো না বলেই মনে করছেন তিনি।

গতকাল একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে হাজির হয়ে এসব কথা বলেন মাসুদ কামাল।

ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের হাত থেকে ড. ইউনূস পুরস্কার গ্রহণ করেননি জানিয়ে মাসুদ কামাল বলেন, ‘পুরস্কার চার্লসের হাত থেকে নেন নাই উনি। এসব শফিক বলে বেড়ায় শুধু, আর কেউ এটা বলে না। একটা ছবি দেখান তো আমাকে, যেখানে দেখা যাচ্ছে যে চার্লসের হাত থেকে উনি পুরস্কার নিয়েছেন? পুরস্কারপ্রাপ্তরা লাইন ধরে দাঁড়িয়েছেন, উনিও দাঁড়িয়েছেন। দেখা করেছেন রাজার সঙ্গে।
পুরস্কার দিয়েছে প্রেসিডেন্টের যে ফাউন্ডেশন, মানে রাজার ফাউন্ডেশনের চেয়ারম্যান এক ভদ্র মহিলার কাছ থেকে পুরস্কার নিয়েছেন। এগুলি কি পুরস্কার? জীবনে এ পুরস্কারের নাম শুনেছেন?’

ড. ইউনূস দেশের টাকা অপচয় করেছেন জানিয়ে মাসুদ কামাল বলেন, ‘এ পুরস্কারের জন্য তিনি ৩৯ জনের বিশাল বহর নিয়ে গেছেন। দেশের বিমানেও যান নাই, এমিরেটসে করে ফার্স্ট ক্লাস টিকিটে করে গেছেন। যে হোটেলে ছিলেন উনার রুমের দৈনিক ভাড়া ১০ লাখ টাকা।

চারদিনে উনার রুমের ভাড়াই ৪০ লাখ টাকা। বাদবাকিদের জন্য খরচ হয় নাইরে ভাই? এগুলি বইলেন না আর! আমার কথাটা হলো কি ব্যয়বহুল এই সফরের আগে যদি উনি ফোন করতেন, সঙ্গে সঙ্গে হয়ে যেতো। উনার ক্যারিকেচার করার জন্য আমার জাতির পয়সা অপচয় করছেন উনি।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী সাক্ষাৎ না দিয়ে ড. ইউনূসকে অপমান করেছেন। এ অপমান গোটা দেশের।

এমনটা উল্লেখ করে মাসুদ কামাল বলেন, ‘স্টারমার তো দেখাই করে নাই। উনি (ড. ইউনূস) তো এখন আমার দেশের প্রাইম মিনিস্টারের পদমর্যাদার। উনি বিদেশে যে বসে আছেন ওখানকার প্রাইম মিনিস্টারের সাথে দেখা করার জন্য সে, তিনি বলে দিলেন তোমার সঙ্গে আমি দেখা করবো না। এর চেয়ে বড় অপমান আছে? আপনি আমার বাসায় আসলেন। এসে নক করলেন, আমি দরজা খুললাম না। ১০ মিনিট পরে আমার কাজের লোক দরজা খুলে বলে দিলো, স্যার এখন বাথরুমে আছে অথবা স্যার তো ব্যস্ত আছে। আপনি চলে যান। ডক্টর ইউনুস তো একা না। উনার সম্মান জাতির সম্মান, দেশের সম্মান। উনার বেইজ্জতি দেশের বেইজ্জতি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০