

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় যাত্রী তানজিনা আক্তারের গলায় থাকা ১২ আনি ওজনের স্বর্ণের চেইন (মূল্য ১ লাখ ৪৫ হাজার টাকা) ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনার সময় জনতা তিন নারী ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দেয়, তবে একজন পালিয়ে যেতে সক্ষম হয়।
শনিবার (১৩ জুন) সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিন নারীকে গ্রেপ্তার করে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে যায়।
গ্রেপ্তারকৃতরা হলো: ১. শরিফা বেগম (২৫), স্বামী: সাহেদ মিয়া, গ্রাম: ধরমন্ডল (৩নং ওয়ার্ড), থানাঃ নাসিরনগর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া। ২. মর্জিনা আক্তার (৩৫), স্বামী: পলাশ, গ্রাম: বাসাশ্বরা, থানাঃ মাধবপুর, জেলা: হবিগঞ্জ। ৩. সুলতানা ওরফে সুজানা (৩৫), স্বামী: ফজলু মিয়া, গ্রাম: ধরমন্ডল (৩নং ওয়ার্ড), থানাঃ নাসিরনগর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।
এ ঘটনায় ভুক্তভোগী তানজিনা আক্তারের স্বামী সায়মন আহমেদ বাদী হয়ে শিবপুর মডেল থানায় মামলা দায়ের করেছেন (মামলা নং: ১২, তারিখ: ১৩/৬/২০২৫ ইং)।
স্থানীয়রা জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে পরিবহন, বাসস্ট্যান্ড ও সিএনজি রুটে চুরি, ছিনতাই, অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছে। এদের অধিকাংশ সদস্য নারী হলেও, পুরুষ সদস্য, হিজড়া এবং কিশোর গ্যাংয়ের সদস্যও জড়িত। এমনকি মামলার ব্যবস্থাপনায় একাধিক আইনজীবী ও মুহুরী তাদের সহায়তা করে থাকে।
জনসাধারণের দাবি, এসব অপরাধীদের দ্রুত দমন এবং যানবাহনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকা ও ট্রাফিক পুলিশকে আরও শক্তিশালী করতে হবে।
সম্পাদক: মোঃ হাসান, ব্যবস্থাপনা সম্পাদক: ফারহান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129, 01902279843
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত