

অনলাইন ডেস্ক: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। আজ শনিবার (১৪ জুন) ভোর রাতে উপজেলার ঘোড়াধারী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—আব্দুল খালেক (১৮), আব্দুস সালাম (১৫), ফারহান (১৮), শান্ত বেপারী (১৭) ও সবুজ মিজি (১৮)। সবাই ঘোড়াধারী এলাকার বাসিন্দা।
অভিযানকালে তাদের কাছ থেকে দুইটি ছুরি, একটি কাঁচি, একটি অ্যান্টি কাটার এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
চাঁদপুরে সেনাবাহিনীর অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মোহাম্মদ জাবিদ হাসান বলেন, ‘আটককৃতরা এলাকায় চরমভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। তারা ভয়ভীতি ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
পরবর্তীতে তাদের মতলব দক্ষিণ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।’ মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালেহ আহমেদ জানান, আটককৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৪ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ সেনাবাহিনী অপরাধ দমনে মাদক, অবৈধ অস্ত্র ও সন্ত্রাস বিরোধী অভিযানে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রাখছে। সূত্র: কালের কন্ঠ
সম্পাদক: মোঃ হাসান, ব্যবস্থাপনা সম্পাদক: ফারহান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129, 01902279843
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত