Odekha News
১৩ জুন ২০২৫, ৬:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরাইলকে কড়া বার্তা সৌদি আরবের

ইসরাইলকে কড়া বার্তা সৌদি আরবের

ইসরাইলকে কড়া বার্তা সৌদি আরবের

অনলাইন ডেস্ক: সৌদি আরব শুক্রবার (১৩ জুন) ইরানের পারমাণবিক স্থাপনা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা ও সামরিক কমান্ডারদের লক্ষ্য করে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে ক্ষুণ্ণ করে এবং আন্তর্জাতিক আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন করে এই আগ্রাসন চালানো হয়েছে, যা সৌদি আরব সমর্থন করে না।

ইরানি গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, নাতানজে দেশটির প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা সহ বেশ কয়েকটি স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই হামলার পর ইসরায়েল প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় জরুরি অবস্থা ঘোষণা করেছে।

এদিকে, ইরানের অভিজাত বিপ্লবী গার্ড কর্পসের শীর্ষ কমান্ডার হোসেইন সালামি নিহত হয়েছেন এবং তেহরানের একটি আবাসিক এলাকায় বিমান হামলায় বেশ কয়েকজন শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় জানিয়েছেন, আমরা ইসরায়েলের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে রয়েছি। ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন চালু করেছে, যা ইরানি হুমকি প্রতিহত করার জন্য একটি সামরিক অভিযান। এই অভিযান যত দিন প্রয়োজন, তত দিন চলবে।

ইসরায়েলি সামরিক কর্মকর্তা জানান, তারা মধ্য ইরানের নাতানজ স্থাপনা সহ বিভিন্ন পারমাণবিক ও সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। এ সময় তারা দাবি করেছে যে, ইরানের কাছে পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট উপকরণ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলায় তাদের কোনো ভূমিকা ছিল না বলে জানিয়েছে। তবে এই সংঘাত মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি করতে পারে।

জাতিসংঘের উপ-মুখপাত্র ফারহান হক জানান, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধির নিন্দা করেছেন এবং উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন, যাতে সংঘাতের ঝুঁকি থেকে এড়ানো যায়।
সূত্র: আল আরাবিয়া

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০