Odekha News
১৩ জুন ২০২৫, ৬:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তাদের তিক্ত পরিণতি অনিবার্য: কড়া হুঁশিয়ারি খামেনির

তাদের তিক্ত পরিণতি অনিবার্য: কড়া হুঁশিয়ারি খামেনির

তাদের তিক্ত পরিণতি অনিবার্য: কড়া হুঁশিয়ারি খামেনির

অনলাইন ডেস্ক: ইসরায়েল ইরানের রাজধানী তেহরানে বিস্ফোরক হামলা চালিয়েছে। দেশটি দাবি করেছে, এই অভিযানের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক এবং সামরিক স্থাপনা। হামলার সময় তেহরানের আকাশজুড়ে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়, যার ফলে গোটা শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই হামলার প্রেক্ষাপটে ইরান এবং ইসরায়েলের মধ্যকার বহুদিনের উত্তেজনা চরমে পৌঁছেছে।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা গত ২০ বছরে এই প্রথমবারের মতো ইরানকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করেছে পারমাণবিক পর্যবেক্ষকদের সহযোগিতা না করায়। এরপরই ইরান জানিয়েছে, তারা তৃতীয় একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র স্থাপন করবে এবং আরো উন্নত সেন্ট্রিফিউজ ব্যবহার শুরু করবে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, হামলায় দেশটির রেভল্যুশনারি গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামিসহ দুইজন পারমাণবিক বিজ্ঞানী এবং আরও একজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ইসরায়েলের সাম্প্রতিক হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

তিনি কড়া ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘ইসরায়েল তাদের নিকৃষ্ট ও রক্তাক্ত চরিত্র আবারও প্রকাশ করেছে। এই হামলার মাধ্যমে তারা এমন এক ভাগ্যের দিকে এগোচ্ছে, যার পরিণতি হবে তিক্ত ও অবশ্যম্ভাবী।’
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাতে প্রকাশিত এক বিবৃতিতে খামেনি বলেন, ‘বিশ্ববাসীর সামনে আজ ইসরায়েলের আসল চেহারা আরও নগ্ন হয়ে গেছে। তারা আবাসিক এলাকাকে লক্ষ্য করে বর্বরোচিত হামলা চালিয়ে মানবতার প্রতি তাদের অবজ্ঞা প্রমাণ করেছে।

এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোলফাজল শেকারচি বলেন, ‘এই জায়নিস্ট হামলার যথাযথ জবাব অবশ্যই দেবে আমাদের প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে এর চরম মূল্য দিতে হবে।’ আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানি সেনাবাহিনী ইতোমধ্যেই প্রতিক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে।

এদিকে শুক্রবার ভোররাতে ইসরায়েল রাজধানী তেহরানে পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায়। বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং কিছু এলাকায় ধোঁয়া উঠতে দেখা গেছে।

বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতি মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। ইরান যে কড়া প্রতিক্রিয়ার ঘোষণা দিয়েছে, তা বাস্তবে রূপ নিলে দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হওয়ার ঝুঁকি রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করছেন, এই সংঘর্ষ শুধু ইরান-ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ না থেকে গোটা অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং আন্তর্জাতিক জ্বালানিবাজার, কূটনীতি ও নিরাপত্তা পরিস্থিতির উপর ভয়াবহ প্রভাব ফেলতে পারে।

সূত্র: বিবিসি, রয়টার্স, ইরান ইন্টারন্যাশনাল

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০