Odekha News
১৩ জুন ২০২৫, ৬:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানে কতদিন অভিযান চালাতে চান নেতানিয়াহু?

ইরানে কতদিন অভিযান চালাতে চান নেতানিয়াহু?

ইরানে কতদিন অভিযান চালাতে চান নেতানিয়াহু?

অনলাইন ডেস্ক: ইরানের পরমাণু কর্মসূচির কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমের গুরুত্বপূর্ণ ঘাঁটি নাতানজ শহরে এই হামলা চালানো হয়েছে। রাজধানী তেহরান থেকে প্রায় ২২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত নাতানজ শহরকে নেতানিয়াহু ইরানের পারমাণবিক কর্মসূচির ‘মূল কেন্দ্র’ হিসেবে উল্লেখ করেন।

তিনি আরো বলেন, ‘এই হামলা ইরানের পরমাণু বোমা তৈরির প্রচেষ্টায় যুক্ত বিজ্ঞানীদের সরাসরি লক্ষ্য করেই চালানো হয়েছে।

’ এ ছাড়া নেতানিয়াহু হুঁশিয়ার করে বলেন, ‘প্রয়োজন হলে এমন হামলা আরো চালানো হবে। যতদিন ইরান পারমাণবিক বোমা তৈরির চেষ্টা চালিয়ে যাবে, ততদিন আমরা আমাদের অভিযান বন্ধ করব না।’
এদিকে ইরানে হামলা চালানোর পর ইসরায়েলে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এ জরুরি অবস্থা ঘোষণা করেন।

তিনি বলেন, ‘খুব শীঘ্রই ইসরায়েলের ওপর পাল্টা হামলা’ চালাতে পারে ইরান।
ইসরায়েলের সাম্প্রতিক হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি কড়া ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘ইসরায়েল তাদের নিকৃষ্ট ও রক্তাক্ত চরিত্র আবারও প্রকাশ করেছে। এই হামলার মাধ্যমে তারা এমন এক ভাগ্যের দিকে এগোচ্ছে, যার পরিণতি হবে তিক্ত ও অবশ্যম্ভাবী।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাতে প্রকাশিত এক বিবৃতিতে খামেনি বলেন, ‘বিশ্ববাসীর সামনে আজ ইসরায়েলের আসল চেহারা আরও নগ্ন হয়ে গেছে। তারা আবাসিক এলাকাকে লক্ষ্য করে বর্বরোচিত হামলা চালিয়ে মানবতার প্রতি তাদের অবজ্ঞা প্রমাণ করেছে।

জেরুজালেমে অবস্থানরত একজন বিবিসি সংবাদদাতা জানিয়েছেন, সাইরেনের বিকট শব্দে এবং মোবাইলে জরুরি সতর্কবার্তা পেয়ে তারা জেগে ওঠেন। ইরানের ওপর যখন হামলা চালানো হয় ইসরায়েলের মানুষ তখন ঘুমাচ্ছিলেন। ইসরায়েলি হামলায় ইরানের ইসলামি রেভ্যুলেশনারি গার্ড কোর এর (আইআরজিসি) প্রধান কার্যালয়েনিহত হয়েছেন বাহিনীটির কমান্ডার হোসেইন সালামি।

এ ছাড়া নিহত হয়েছেন, দুই জ্যেষ্ঠ পরমাণু বিজ্ঞানী। তাদের নাম প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। তাদের একজন হলেন, ফেরেয়দুন আব্বাসি। নিহত অপর বিজ্ঞানীর নাম মোহাম্মদ মেহেদী তেহরানচি।
সূত্র : বিবিসি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০