Odekha News
১২ জুন ২০২৫, ৩:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রংপুর-২ আসনে জামায়াতের প্রার্থী এটিএম আজহার

রংপুর-২ আসনে জামায়াতের প্রার্থী এটিএম আজহার

রংপুর-২ আসনে জামায়াতের প্রার্থী এটিএম আজহার

অনলাইন ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসন থেকে জামায়াতের প্রার্থী হিসেবে এটিএম আজহারুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে রংপুরের তারাগঞ্জে এটিএম আজহারের কারামুক্তি উপলক্ষে উপজেলা জামায়াত আয়োজিত শোকরানা মাহফিলে তিনি একথা জানান।

এসময় মাওলানা আব্দুল হালিম বলেন, আগামী নির্বাচনে রংপুর-২ আসনে জামায়াতের প্রার্থী এটিএম আজহারুল ইসলাম। আমরা আপনাদের কাছে জানাতে চাই- আজহার ভাইকে এ পর্যন্ত নিয়ে আসার দায়িত্ব জামায়াতের আমির পালন করেছেন। বাকি- সংসদে নেওয়ার দায়িত্ব আপনাদের।

তিনি বলেন, আগামী সংসদে গিয়ে আজহার ভাই বদরগঞ্জ-তারাগঞ্জ ও রংপুরসহ সারাদেশের মানুষের কথা জাতীয় সংসদে বলার মধ্য দিয়ে তিনি এই জাতির নেতৃত্ব দেবে আপনারা কি চান? এসময় উপস্থিত নেতাকর্মীরা হাত উঁচিয়ে তার কথায় সায় দেন।

পরে প্রধান অতিথির বক্তব্যে এটিএম আজহারুল ইসলাম উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন জানিয়ে ভোট চান।

এসময় তিনি বলেন,আমি আপনাদের বলতে চাই গত তিনটি নির্বাচন করতে গিয়ে কোনো দল, ব্যক্তি বা ধর্মের লোকেরা বলতে পারবে না যে আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কারণ আমি কোনো দল ব্যক্তি বা ধর্মের মানুষের ক্ষতি করার জন্য রাজনীতি করি না। আমার কাছে যারা যান সে যে ধর্মের হোক না কেন আমি সাধ্যমতো তাদের পক্ষে কাজ করার চেষ্টা করি। তাই আপনাদেরকে বলি আগামী নির্বাচনে যদি আমাকে পছন্দ করেন তাহলে আমার হাতকে শক্তিশালী করেন। ব্যক্তি পর্যায়ে যে সেবা করা যায় রাষ্ট্রীয় পর্যায়ে গেলে তার চেয়ে কয়েকগুণ বেশি সেবা করা যায়।

তিনি বলেন, আমি আশ্বাস দিচ্ছি- যদি আপনারা আমাকে আগামী নির্বাচনের রায় দেন এমপির জন্য সরকারি কোষাগার থেকে যে বরাদ্দ হয় তার একটি হারাম টাকা আমার পেটে ঢুকবে না। আপনারা যদি আমাকে সহায়তা করেন আগামী নির্বাচনে যদি আমি সংসদ সদস্য হতে পারি সমস্ত সরকারি টাকা আপনাদের কল্যাণে ব্যয় করা হবে ইনশাআল্লাহ।

শোকরানা মাহফিলে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মাওলানা মমতাজ উদ্দিন আহমেদ, মাহবুবুর রহমান বেলাল, রংপুর মহানগরীর আমির এটিএম আজম খান, জেলার আমির অধ্যাপক গোলাম রব্বানী, মহানগর ছাত্রশিবিরের সভাপতি নুরুল হুদা প্রমুখ।

এর আগে আজ সকালে কারাভোগের ১৪ বছর পর নিজ জেলায় ফিরেছেন এটিএম আজহার। বিকেল ৪টায় বদরগঞ্জ উপজেলার শাহাপুর মাঠে শোকরানা মাহফিল শেষে নিজ বাড়ি লোহানীপাড়া ইউনিয়নের বাতাসন গ্রামে পারিবারিক কবরস্থান জিয়ারত করতে যান তিনি। সেখান থেকে ফিরে পৌরশহরের বালুয়াভাটার বাড়িতে রাতযাপন করবেন তিনি। সূত্র: কালবেলা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০