Odekha News
১২ জুন ২০২৫, ৩:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বৃদ্ধার জমি দখলের চেষ্টায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২

বৃদ্ধার জমি দখলের চেষ্টায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২

বৃদ্ধার জমি দখলের চেষ্টায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে এক বৃদ্ধার পৈতৃক জমি জবরদখল করতে গিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ জুন) সকাল ১১টায় উপজেলার ফরিদপুর ইউনিয়নের ভোজমহল গ্রামে ধারাল অস্ত্র নিয়ে হামলা ও এক বৃদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ ইউনিয়ন বিএনপি নেতা মিরাজ চাপরাশির বিরুদ্ধে।

এ ঘটনায় বুধবার (১১ জুন) দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার ফরিদপুর ইউনিয়ন বিএনপির সদস্য মিরাজ চাপরাশি (৩২) ও তার সহযোগী সোহেল চাপরাশি (৪২)।

এরইমধ্যে জমি দখলের চেষ্টায় হামলা ও কুপিয়ে জখমের ঘটনায় বৃদ্ধার পুত্র শামিম চাপরাশি বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। আহত বৃদ্ধা রাশিদা বেগম (৬৫) বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার ফরিদপুর ইউনিয়নের ভোজমহল গ্রামে মেইন রোডের পাশে শামীম চাপরাশিদের মূল্যবান সম্পত্তি একই এলাকার বিএনপি নেতা মিরাজ চাপরাশি ক্রয় করার জন্য তাদের ওপর চাপ সৃষ্টি করেন। তারা এ জমি বিক্রি করতে অনীহা প্রকাশ করলে তাদের খুনজখমের হুমকি দেয়। ঘটনার দিন সোমবার সকাল ১১টার সময় মিরাজ চাপরাশি, সোহেল চাপরাশি আবুল চাপরাশি ও রাসেল চাপরাশিসহ অজ্ঞাতনামা ৪-৫ জন পূর্বপরিকল্পিতভাবে দা, লোহার পাইপ ও লাঠিসোঁটা নিয়ে তাদের অর্ধনির্মিত বিল্ডিং ঘরে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় শামীম চাপরাশির বৃদ্ধ মা রাশিদা বেগম ও বাবা আব্দুর রশিদ চাপরাশি বাধা দিতে গেলে তাদের কুপিয়ে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসা ব্যবস্থা করেন।

অভিযুক্তদের একজন আবুল চাপরাশি বলেন, তার জামাতা মিরাজ চাপরাশির সঙ্গে জমি নিয়ে চাচা আব্দুর রশিদ চাপরাশির দ্বন্দ্ব রয়েছে। এ ঘটনায় তিনি জড়িত নন। মিরাজ চাপরাশি বিএনপির রাজনীতি করেন বলে তিনি স্বীকার করেন।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনা থানায় মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যে দুজন আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। সূত্র: কালবেলা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০