Odekha News
১১ জুন ২০২৫, ৮:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাসিনার সময়ে চাঁদা দিতাম ৭৫০ টাকা, এবার দিচ্ছি ৩৫০০

হাসিনার সময়ে চাঁদা দিতাম ৭৫০ টাকা, এবার দিচ্ছি ৩৫০০

হাসিনার সময়ে চাঁদা দিতাম ৭৫০ টাকা, এবার দিচ্ছি ৩৫০০

অনলাইন ডেস্ক: আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান বলেছেন, আমি বেলতলা বাজারে আমের ব্যবসা করি। গত বছর শেখ হাসিনার সময়ে ৭৫০ টাকা করে চাঁদা দিয়েছি। এ বছর ১৫০০ টাকা থেকে শুরু করে ৩৫০০ টাকা পর্যন্ত চাঁদা দিতে হয়েছে। সম্প্রতি নিজের ফেসবুক পেজে এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, টাকাটা কে নিয়েছে? মসজিদ কমিটি নিয়েছে ১০০ টাকা, বাজার কমিটি নিয়েছে ৩৫০ টাকা, শ্রমিক ইউনিয়ন নিয়েছে ১০০ টাকা এভাবে নিয়ে নিয়ে ৭৫০ টাকা হয়েছে। এ বছর এই চাঁদার পরিমাণ ১৫০০, ২২০০, ৩০০০ টাকা থেকে শুরু করে ৩৫০০ টাকা পর্যন্ত দিতে হয়েছে। আমি তো সব সময় সেখানে থাকি না; আমার ট্রাক আটকেছে, আমি ওসিকে ফোন দিয়েছি, সেনাবাহিনীকে ফোন দিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। এখন তিনটা দল অনেক আলোচনায়; এই তিনটা দলের পক্ষ থেকে এসে চাঁদা নিয়েছে।

মসজিদ কমিটি খুবই দুর্বল-শক্তি কম তাই গতবারের মতো তারাই শুধু ১০০ টাকা নিয়েছে। এ হলো অবস্থা।
তিনি বলেন, এইটা দেখা দায়িত্ব কার ছিল? ড. ইউনূসের ছিল না? যেই সেনাবাহিনীকে দেখলে সবাই ভয় পায়, তাকে সঠিকভাবে ব্যবহার করে চাঁদাবাজি বন্ধ করা যেত না? এর আগে ফখরুদ্দীন সরকার করেছে না? তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের মধ্যে করেছে না? দশ মাস ধরে এই সরকার চাঁদাবাজিকে প্রশ্রয় দিয়েছে, লুটপাট প্রশ্রয় দিয়েছে, মব ভায়োলেন্সকে প্রশ্রয় দিয়েছে।

তিনি আরো বলেন, এই মব সৃষ্টি-লুটপাটের জন্য গণঅভ্যুত্থান হয়েছে নাকি? নিয়োগ বাণিজ্যের জন্য গণঅভ্যুত্থান হয়েছে নাকি? আসিফ মাহমুদরা নিয়োগ বাণিজ্য করবে, বদলি বাণিজ্য, কমিশন বাণিজ্য করবে, বাপকে নিজের মন্ত্রণালয়ে ঠিকাদারি লাইসেন্স দিবে, ওয়াসাতে দুর্নীতি করে নিয়োগ দিবে, পাঠ্যপুস্তকে জালিয়াতি করবে এনসিপি, এগুলোর জন্য গণঅভ্যুত্থান হয়েছে নাকি?

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০