Odekha News
১০ জুন ২০২৫, ৭:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্কালোনির দাবি, মেসির উপর নির্ভরশীলতা কমেছে আর্জেন্টিনার

স্কালোনির দাবি, মেসির উপর নির্ভরশীলতা কমেছে আর্জেন্টিনার

স্কালোনির দাবি, মেসির উপর নির্ভরশীলতা কমেছে আর্জেন্টিনার

অনলাইন ডেস্ক: আর্জেন্টিনার জাতীয় দল এখন আর লিওনেল মেসিকে ঘিরেই গড়ে উঠছে না—বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনির এমন মন্তব্য ফুটে উঠছে বর্তমান দলের পরিপক্বতা ও ভারসাম্যের প্রতিচ্ছবিতে। আগামী বুধবার বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের আগে বুয়েনস আইরেসে সাংবাদিকদের তিনি জানান, মেসি থাকুক বা না থাকুক, দল এখন একই ছন্দে খেলতে পারে।

‘এখন দল এমন একটা পর্যায়ে আছে, যেখানে লিও (মেসি) থাকলেও আমরা যেমন খেলি, না থাকলেও তেমনই খেলি,’—বলেন স্কালোনি। ‘আগে ও না থাকলে আমাদের কিছু খেলোয়াড় বদলাতে হতো। এখন সেই প্রয়োজন আর নেই। এটা দলের জন্য ভালো।’

২০০৫ সালে আন্তর্জাতিক অভিষেকের পর থেকে আর্জেন্টিনার জার্সিতে ১৯২ ম্যাচে ১১২ গোল করেছেন মেসি। জিতেছেন ২০২২ বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা এবং ২০০৮ সালের অলিম্পিক স্বর্ণপদক।

তবে বয়স ৩৭ হওয়ায় এবং মাঝে চোটের কারণে তাকে নিয়মিত বিশ্রাম দেওয়া হচ্ছে। মার্চে উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয় ও ব্রাজিলকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দেওয়ার ম্যাচে মেসি ছিলেন না। তবুও দল জায়গা করে নিয়েছে ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে।

চলতি জুন মাসের বাছাইপর্বে দলে ফিরেছেন মেসি। গত সপ্তাহে চিলির বিপক্ষে ১-০ গোলের জয়ে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন ইন্টার মায়ামির এই ফরোয়ার্ড।

এদিকে, বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছিল কলম্বিয়া। এবার নিজেদের মাঠে খেলবে স্কালোনির দল, তবে প্রতিপক্ষও কম নয়।

‘কলম্বিয়া দুর্দান্ত দল। তাদের স্পষ্ট খেলার ধরণ আছে, যা যে কোনো দলের জন্য সমস্যা তৈরি করতে পারে,’ বলেন স্কালোনি। ‘আমরা বিশ্লেষণ করেছি, খেলোয়াড়দের তাদের শক্তির জায়গা দেখিয়েছি এবং কোথায় আঘাত করতে চাই, তা পরিষ্কার করে দিয়েছি।’

‘মাঠে নামা হবে আমাদের দেশের মাটিতে। তাই সমর্থকদের সামনে ভালো একটি ম্যাচ উপহার দেওয়ার সুযোগ এটি,’—বলে আশাবাদী স্কালোনি।

বিশ্বকাপে এরই মধ্যে জায়গা করে নেওয়া আর্জেন্টিনা যেখানে মূলত দল গুছিয়ে নেওয়ার পর্যায়ে, সেখানে কলম্বিয়া রয়েছে চাপে। ষষ্ঠ স্থানে থাকা দলটি জয় পেতে চায় পেছন থেকে ধাওয়া করা ভেনেজুয়েলার সঙ্গে ব্যবধান বাড়াতে।

তবে মেসিবিহীন আর্জেন্টিনাও এখন ভয়ংকর—এটা হয়তো কলম্বিয়ার ভালো করেই জানা। সূত্র: কালবেলা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০