
অনলাইন ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ডয়চে ভেলের রিপোর্ট অনুযায়ী করিডর দেওয়ার বিষয়ে সরকার ইতোমধ্যেই প্রস্তুতি নেওয়া শুরু করেছিল। অথচ জাতিসংঘ স্পষ্টভাবে জানিয়েছে, এই বিষয়ে তাদের কোনো সম্পর্ক নেই।
তিনি বলেন, “সরকার শুরুতে করিডরের প্রস্তুতি নিচ্ছিল, অথচ এখন বলছে তারা কোনো করিডরের দিকে যাচ্ছে না, বরং একটি ‘হিউম্যান চ্যানেল’ তৈরি করবে। সরকার ও তাদের উপদেষ্টারা কতটা মিথ্যাবাদী হলে এমন অবস্থান নিতে পারে?”
রুমিন ফারহানা অভিযোগ করেন, “নিরাপত্তা উপদেষ্টা, যিনি দেশের তিন বাহিনীর দায়িত্বে আছেন, তিনিই বলেছিলেন এটি একটি হিউম্যান চ্যানেল। কিন্তু আজ জাতিসংঘ স্পষ্ট করে বলেছে এটি একটি করিডর ছিল, এবং সরকার সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছিল।”
সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন। সূত্র: কালের কন্ঠ
মন্তব্য করুন