

অনলাইন ডেস্ক: সাংগঠনিক শৃঙ্খলা না মানায় রাজবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের ১৩ নেতাকে কারণ দর্শনোর নোটিশ প্রদান করা হয়েছে। সোমবার রাতে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আব্দুল মালেক খান এবং সদস্যসচিব তুহিনুর রহমান অভিযুক্তদের এ নোটিশ পাঠান।
নোটিশপ্রাপ্তরা হলেন পাংশা উপজেলার আহ্বায়ক সেলিম মিয়া, কালুখালী উপজেলা আহ্বায়ক মনিরুল ইসলাম মুন্নু, বালিয়াকান্দি উপজেলা আহ্বায়ক সজল আহম্মেদ, বালিয়াকান্দি উপজেলা সদস্য সচিব রফিকুজ্জামান লিটন, পাংশা পৌর সদস্য সচিব মোহাম্মদ সজিব রানা, কালুখালী উপজেলা সদস্যসচিব জিয়াউর রহমান, বালিয়াকান্দি উপজেলার যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহম্মেদ, পাংশা উপজেলা সদস্যসচিব শহিদুল ইসলাম খোকন, সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম নুরন্নবী, গোয়ালন্দ পৌর সদস্যসচিব নওশাদ, গোয়ালন্দ উপজেলা আহ্বায়ক ইয়াহিয়া খাঁন, গোয়ালন্দ পৌর আহ্বায়ক নজরুল ইসলাম, সদর উপজেলা আহ্বায়ক অশোক কুমার সরকার।
নোটিশে বলা হয়েছে, গত কিছুদিন যাবৎ আপনি সাংগঠনিক কার্যক্রমে নিয়মিত নন এবং সঠিক সময়ে কর্মসূচিতে উপস্থিত হচ্ছেন না।
আরো উল্লেখ করা যাচ্ছে যে, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশের মতো একটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে কেন্দ্র থেকে রাজবাড়ী জেলার নির্ধারিত স্থান করে দেওয়া হয়, আমরা আপনার উপস্থিতি রাজবাড়ী জেলার নির্ধারিত স্থানে পাইনি; কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, আগামী ৭২ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে জবাব দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।
সম্পাদক: মোঃ হাসান, ব্যবস্থাপনা সম্পাদক: ফারহান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129, 01902279843
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত