

অনলাইন ডেস্ক: রাজধানীর গুলশান-২ নম্বর সার্কেল। তীব্র যানজটে নাকাল শহরবাসী। চারদিকে গাড়ির হর্ন, কোলাহল, তাড়াহুড়া। হঠাৎ করেই সেই ব্যস্ত শহুরে দৃশ্যপটে দেখা গেলো এক ব্যতিক্রমী দৃশ্য—এক তরুণী একটি লাগেজ নিয়ে হাজির হলেন সড়কদ্বীপে, যেখানে সাধারণত পথচারীরা পারাপার হন।
সবাই হতবাক হয়ে লক্ষ্য করলেন, তরুণীটি লাগেজ খুলে বের করলেন একটি শপিং ব্যাগ। এরপর সেই ব্যাগ থেকে বের করলেন একটি লেহেঙ্গা, এবং তা প্রকাশ্য দিবালোকে, সবার সামনে পরে ফেললেন।
এই ঘটনাটি মুহূর্তেই আশপাশের মানুষের দৃষ্টি কাড়ে। যানজটে আটকে থাকা গাড়ির আরোহীরা মোবাইল ফোন বের করে দৃশ্যটি ভিডিও ধারণ করতে থাকেন। কেউ বিস্মিত, কেউ হাস্যরসে মেতে ওঠেন। তরুণীটি মুখে হাসি ধরে রেখে আত্মবিশ্বাসের সঙ্গে লেহেঙ্গাটি পরে রাস্তায় হেঁটে যান, এক ফটোগ্রাফার তাঁর ছবি তোলেন, তিনি তাকিয়ে একটি উড়ন্ত চুমু ছুঁড়ে দেন ক্যামেরার দিকে।
এই ব্যতিক্রমধর্মী ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সৃষ্টি হয়েছে ব্যাপক আলোড়ন। অনেকেই ধারণা করছেন, এটি সম্ভবত কোনো ফ্যাশন বা পোশাক ব্র্যান্ডের প্রচারমূলক কৌশল। তবে বিষয়টি ঘিরে নেটিজেনদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
একজন মন্তব্য করেছেন, “আমি তো প্রথমে বুঝতেই পারিনি এটি কোন দেশ! পরে সাইনবোর্ড দেখে বুঝলাম এটি বাংলাদেশ।”
আরেকজন লিখেছেন, “যদি এটি একটি মার্কেটিং স্টান্ট হয়ে থাকে, তাহলে বলবো—আপনার দর্শক এবং লক্ষ্য গ্রাহকদের মনস্তত্ত্ব ভালোভাবে বোঝা জরুরি। গুলশান বা বনানীর মতো এলাকায় করলে বিষয়টি হয়তো অনেকে গ্রহণ করতে পারেন, তবে নেতিবাচক প্রচারের ঝুঁকিও কিন্তু থেকে যায়।”
এই ব্যতিক্রমী প্রচার কৌশল কতটা সফল, সেটি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা—তবে নিঃসন্দেহে এটি মানুষের নজর কেড়েছে এবং বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।
সম্পাদক: মোঃ হাসান, ব্যবস্থাপনা সম্পাদক: ফারহান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129, 01902279843
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত