

অনলাইন ডেস্ক: গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে। আর সেপ্টেম্বরের মধ্যে এ নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে।
সোমবার রাজধানীতে গণ অধিকার পরিষদের এক সভায় বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।
রাশেদ খাঁন বলেন, নির্বাচন নিয়ে কোনো ধোয়াশা বা অস্পষ্টতা আমরা মানবো না।
প্রসঙ্গত, সোমবার ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছে রাজনৈতিক দলগুলো। প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকেও নির্বাচনের সময় নিয়ে আলোচনা করেছে দলগুলো।
সম্পাদক: মোঃ হাসান, ব্যবস্থাপনা সম্পাদক: ফারহান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129, 01902279843
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত