Odekha News
১ জুন ২০২৫, ৬:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করছে বাংলাদেশ খেলাফত মজলিস

৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করছে বাংলাদেশ খেলাফত মজলিস

৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করছে বাংলাদেশ খেলাফত মজলিস

অনলাইন ডেস্ক: সুষ্ঠু ও ভয়মুক্ত নির্বাচন না হলে রাষ্ট্র ব্যর্থতার দিকে ধাবিত হবে বলে মনে করেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

রোববার (১ জুন) দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রিকশা প্রতীকে নির্বাচন করতে আগ্রহী সম্ভাব্য প্রার্থীদের সাংগঠনিক প্রস্তুতি, মাঠপর্যায়ের কার্যক্রম ও জনপ্রিয়তা নিয়ে পর্যালোচনা করা হয়।

সভায় সিদ্ধান্ত গৃহীত হয় আগামী ২১ জুনের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস দেশের ৩০০টি আসনে দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করবে। গতকাল দলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়- একাধিক প্রার্থী ক্ষেত্রে দলীয় মনোনয়ন পাবেন তারাই, যারা জনপ্রিয়তা, সাংগঠনিক গ্রহণযোগ্যতা এবং ময়দানি তৎপরতায় এগিয়ে থাকবেন।

বৈঠকে দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে। সেই নির্বাচন কারচুপি, পেশিশক্তি ও কালোটাকার প্রভাবমুক্ত হতে হবে। জনগণ আর কোনো ২০১৪, ২০১৮ কিংবা ২০২৪ সালের মতো প্রহসনের নির্বাচন দেখতে চায় না। এমনকি ১/১১ এর মতো অস্বাভাবিক পরিস্থিতিও গ্রহণযোগ্য নয়।

তিনি হুঁশিয়ার করে বলেন, যদি আবারও যেন-তেন নির্বাচন হয়, তবে তা বাংলাদেশ রাষ্ট্রকে ব্যর্থতার দিকেই ঠেলে দেবে। তিনি আশা করেন যে, দেশপ্রেমিক সেনাবাহিনীসহ দেশের সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি অবাধ, নিরপেক্ষ ও ভয়মুক্ত নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করবেন।

বৈঠকে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হোসাইন, তোফাজ্জল হোসেন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক এনামুল হক মূসা, আবুল হাসনাত জালালী, মুহাম্মাদ ফয়সাল, আবু সাঈদ নোমান, নেয়ামতুল্লাহ, বায়তুলমাল সম্পাদক ফজলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হারুনুর রশীদ ভূইয়া, অফিস সম্পাদক রুহুল আমীন খান প্রমুখ। সূত্র: কালবেলা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০