Odekha News
১ জুন ২০২৫, ৬:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘শহীদ জিয়াই বাংলাদেশের প্রথম সংস্কার শুরু করেছিলেন’

‘শহীদ জিয়াই বাংলাদেশের প্রথম সংস্কার শুরু করেছিলেন’

‘শহীদ জিয়াই বাংলাদেশের প্রথম সংস্কার শুরু করেছিলেন’

অনলাইন ডেস্ক: বরিশাল নগরীর ২৫ নং ওয়ার্ড, সদর উপজেলার শায়েস্তাবাদ ও টুঙ্গীবাড়িয়া ইউনিয়নে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী পালন উপলক্ষে এক অনুষ্ঠানে কথা বলেন আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। ছবি : কালবেলা
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বাংলাদেশের প্রথম রাষ্ট্র সংস্কার শুরু করেছিলেন বলে জানিয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

রোববার (০১ জুন) বরিশাল নগরীর ২৫ নং ওয়ার্ড, সদর উপজেলার শায়েস্তাবাদ ও টুঙ্গীবাড়িয়া ইউনিয়নে বিএনপির সাধারণ নেতাকর্মীর উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী পালনে ৪ দিনব্যাপী কর্মসূচির তৃতীয় দিনে পৃথক আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

এ সময় রহমাতুল্লাহ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, গণমাধ্যমের স্বাধীনতা এবং ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করার মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে প্রথম স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করেছিলেন। তিনি রাষ্ট্র ক্ষমতায় আসার আগে যারা ক্ষমতায় ছিল, তারা এই দেশকে তলাবিহীন ঝুঁড়িতে পরিণত করেছিল।

তিনি আরও বলেন, সাংবিধানিক অধিকার, ভোটের অধিকার ও রাজনৈতিক অধিকার এমনকি ধর্মীয় অধিকার হরণ করে দেশের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে ভুলূন্ঠিত করা হয়েছিল। সেখান থেকে শহীদ জিয়াউর রহমান দেশের মানুষকে উদ্ধার করেছিলেন।

বিএনপির এই নেতা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নাম করে গত সাড়ে ৯ মাসে যা করেছে, তাতে দেশের মানুষ আশাহত হয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সরকারের বাস্তবমুখী অনভিজ্ঞতার কারণে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন এগুচ্ছে না।

২৫ নং ওয়ার্ডে মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজিক দাঈয়ান ঈশতীর সভাপতিত্বে এবং নগর ছাত্রদল নেতা ইউসুফ আলী বাপ্পির সঞ্চালনায় উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য জাহিদুর রহমান রিপন, নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মিলন চৌধুরী, নগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুর রহমান উজ্জ্বল, স্বাধীনতা ফোরাম মহানগরের সদস্য সচিব নাজমুস সাকিব প্রমুখ।

শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপি নেতা হেমায়েত হোসেন মুরাদের সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইলিয়াস আহমেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামসুল কবির ফরহাদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আসিফ আল মামুনসহ অন্যরা।

টুঙ্গীবাড়িয়া ইউনিয়নে বিএনপি’র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন মৃধার সভাপতিত্বে এবং ছাত্রদল নেতা কেএম মনির ও জাহিদুল ইসলাম শাকিলের যৌথ সঞ্চালনায় ইউনিয়নের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সূত্র: কালবেলা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০