Odekha News
৩০ মে ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সমগ্র জাতি নির্বাচনের জন্য অপেক্ষমাণ, এটা ড. ইউনূসের বোঝা উচিত : সালাহউদ্দিন

সমগ্র জাতি নির্বাচনের জন্য অপেক্ষমাণ, এটা ড. ইউনূসের বোঝা উচিত : সালাহউদ্দিন

সমগ্র জাতি নির্বাচনের জন্য অপেক্ষমাণ, এটা ড. ইউনূসের বোঝা উচিত : সালাহউদ্দিন

অনলাইন ডেস্ক: সমগ্র জাতি একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমাণ- এটা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বোঝা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শুক্রবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউর টিঅ্যান্ডটি মাঠের সামনে আয়োজিত দোয়া মাহফিল এবং বস্ত্র ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘শহীদ জিয়াউর রহমান একটি নাম, একটি জিহাদ। শহীদ জিয়ার জন্ম হয়েছিল এ দেশের স্বাধীনতার জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাতবরণ করেছিলেন এ দেশের স্বাধীনতা রক্ষার জন্য। বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধি রুখে দেওয়ার জন্য তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে নির্মমভাবে।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘কথা একটাই, যেসব সংস্কার ও বিচারের কথা বলা হচ্ছে এগুলো চলমান প্রক্রিয়া। সংস্কার কোনোদিন শেষ হয় না। সংস্কার অবিরাম চলতেই থাকে সমাজের চাহিদা এবং মানুষ ও দেশের প্রয়োজনে। আর বিচার প্রক্রিয়া একটি স্বাধীন বিচার ব্যবস্থার মধ্য দিয়ে এগিয়ে নেওয়া হচ্ছে।’

‘সেই বিচার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে এটা আমাদের প্রতিশ্রুতি। বাংলাদেশের জনগণের চাহিদা, শহীদের রক্তের আকাঙ্ক্ষা, এ দেশের মানুষের প্রত্যাশা, এ দেশে অবশ্যই খুনি, ফ্যাসিস্ট শেখ হাসিনা, তার দল, তার দোসরদের সমস্ত অপরাধের জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে’- বলেও উল্লেখ করেন সালাহউদ্দিন।

তিনি বলেন, ‘দেশের স্বাধীনতার জন্য জন্ম হয়েছে জিয়াউর রহমানের। বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্র, অগ্রগতি রুখে দেওয়ার জন্য জিয়াকে হত্যা করা হয়েছে। তাই আমরা এমন সমাজ বিনির্মাণ করব, যেনো দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করতে না হয়।’ সূত্র: বাংলাদেশ প্রতিদিন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০