
বসির আহামেদ: ঢাকার নবাবগঞ্জে খুনের মামলায় জামিনে এসে বাদীর বাড়িতে হামলার ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নারী-পুরুষসহ ১৫জন আহত হয়েছে বলে জানা যায়।এসময় এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রবিবার (২৫ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কৈলাইল ইউনিয়নের নয়াকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুত্বর আহত ৮জনকে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন- ঐ গ্রামের মালেক দেওয়ান, জাবেদ দেওয়ান, এমদাদুল দেওয়ান, মাইনুদ্দিন দেওয়ান, মোহাব দেওয়ান, ইয়াসিন দেওয়ান, রতন দেওয়ান, নাজমা বেগম।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানায়, গত ১৩ ফেরুয়ারী মোটরসাইকেল চাওয়াকে কেন্দ্র করে মোকলেছুর রহমান (৫০) নামে একজনকে পিটিয়ে হত্যা করেছিল প্রতিপক্ষ। ওই ঘটনায় নিহতের স্ত্রী বিলকিস বেগম বাদী হয়ে ২০ জনকে আসামী করে নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছিলেন। সেই মামলার ৯ জন আসামীরা জামিনে আসেন। আসামীরা সন্ধ্যায় বাড়িতে ফিরেই লাঠিসোঠা, টেঁটা ও ধারালো রামদা নিয়ে নিহত মোকলেছের স্বজনদের উপর হামলা করে। পলাশ খানসহ রাজিব, রাসেল, তানভীর, ইব্রাহীম বাবুর নেতৃত্বে ১৮/২০ জনের একটি দল বাদী পক্ষের মালেক দেওয়ানসহ ৪/৫টি বাড়ীতে হামলা করে। এতে বাদী পক্ষের ৮ জন গুরুত্বর আহত হয় বলে দাবী করেন। মালেক দেওয়ানের ছেলে রতন দেওয়ান বলেন, তার মা নাজমা বেগমকে মাথায় আঘাত করা হয়েছে।আহতদের বেশীর ভাগ ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২ জন নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এদিকে, সন্ধ্যার পর মালেক দেওয়ানের লোকজন তাঁদের বাড়ির সামনে দাড়িয়ে রাজিব ও পলাশ গ্রুপের উপর হামলা করলে তাঁদের ৫/৬ জন আহত হয়।
মন্তব্য করুন