Odekha News
২৭ মে ২০২৫, ২:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইশরাককে শপথ পড়ানো না হলে নগরভবনের তালা খোলা হবে না

ইশরাককে শপথ পড়ানো না হলে নগরভবনের তালা খোলা হবে না

ইশরাককে শপথ পড়ানো না হলে নগরভবনের তালা খোলা হবে না

অনলাইন ডেস্ক: বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না করানো পর্যন্ত নগর ভবনের তালা খোলা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তার কর্মী সমর্থকরা।

মঙ্গলবার (২৭ মে) দুপুর ১২টার দিকে নগর ভবনের প্রধান ফটকে আয়োজিত ‘অবস্থান কর্মসূচি’ থেকে তারা এ ঘোষণা দেন।

তবে নগর ভবনের তালা বন্ধ থাকলেও পরিচ্ছন্নতা বিভাগসহ নাগরিক সেবা সংশ্লিষ্ট কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও সাবেক সচিব মশিউর রহমান।

তিনি বলেন, সিটি করপোরেশনের জরুরি সেবার কাজটি চলমান থাকবে। এই বিভাগের পরিচ্ছন্নতাকর্মীরা তাদের মালামাল নিতে পারবেন। শহরে ময়লা আবর্জনার যেন কোনও স্তূপ না হয়, সাধারণ নাগরিকদের যেন কোনও ধরনের ভোগান্তি না পোহাতে হয়, তার জন্য এই সেবা চালু থাকবে।

মশিউর রহমান বলেন, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়রের শপথ পড়ানো না হলে আমরা আবারও কঠিন থেকে কঠিনতর আন্দোলনে নামবো। আন্দোলনের মাধ্যমে ঢাকাবাসী তাকে মেয়রের পদে বসাবে।

উল্লেখ্য, ইশরাককে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে গত ১৪ মে থেকে এই আন্দোলন শুরু হয়। মঙ্গলবারও বেলা ১১টা থেকে নগর ভবনের বাইরের ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তার সমর্থক ও দক্ষিণ সিটি করপোরেশনের শ্রমিক ইউনিয়নের কর্মচারীদের একটি বড় অংশ।

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র করার দাবি টানা সপ্তাহ খানেকের বেশি সময় ধরে নগরভবনে তালা ঝুলিয়ে রেখেছে ইশরাকের সমর্থকরা। ফলে নগর ভবনকেন্দ্রিক সব ধরনের নাগরিক সেবা বন্ধ হয়ে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০