

অনলাইন ডেস্ক: রাজধানীর মিরপুরে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে গুলির ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ মাহমুদুল ইসলামকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ‘মাহমুদ মানি’ এক্সচেঞ্জের মালিক। স্বজনদের দাবি, তার কাছ থেকে ২২ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহত মাহমুদুল পরিবার নিয়ে মিরপুরে বসবাস করেন। তার গ্রামের বাড়ি কারতা, জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায়।
মিরপুর মডেল ওসি মোহাম্মদ সাজ্জাদ রুম্মন জানান, আমরা শুনেছি, দুর্বৃত্তদের গুলিতে একজন ব্যবসায়ী আহত হয়েছেন।
তাৎক্ষণিক মিরপুর বিভাগের সহকারী উপ পুলিশ কমিশনারসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সঙ্গে সম্পৃক্ত অপরাধীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
গুলিবিদ্ধ মাহমুদুল জানান, সকালে বাসা থেকে মিরপুর-১০ নম্বর গোল চত্বরে মানি এক্সচেঞ্জ অফিসে যাচ্ছিলেন তিনি। এ সময় স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি আব্দুল বাতেন সড়কে পৌঁছলে দুটি মোটরসাইকেলযোগে ছয়জন দুর্বৃত্ত তার পথ রোধ করে। তারা সঙ্গে থাকা টাকা দাবি করে।
টাকা না দেওয়ায় কোমরের বাঁ পাশে গুলি করে। পরে তার কাছে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
সম্পাদক: মোঃ হাসান, ব্যবস্থাপনা সম্পাদক: ফারহান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129, 01902279843
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত