Odekha News
২৭ মে ২০২৫, ২:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম গ্রেপ্তার

স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম গ্রেপ্তার

স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম হিরাকে শেরপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে শেরপুরের সাব-রেজিস্টার অফিস থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

জানা যায়, গোয়েন্দা সংস্থা গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলার সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে জমি বিক্রির সময় তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় ছাত্র-জনতা, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা তাকে ঘিরে বিক্ষোভ মিছিল করে এবং শাস্তির দাবি জানান। পরে পুলিশ তাকে আটক করে শেরপুর সদর থানায় নিয়ে যায়। এ সময় তার সঙ্গে তার স্ত্রীও ছিলেন।

রেজাউল করিম হীরা ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন ১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে। ওই নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়নে বিএনপির প্রার্থী সিরাজুল হককে পরাজিত করেন। পরে ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনেও একই প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সংসদে নির্বাচিত হন।

২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে দ্বিতীয় মন্ত্রিসভা গঠিত হলে হীরা ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পান। এরপর ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নেওয়ায় তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জাতীয় পার্টি-জেপির বাবর আলী খানকে ১৯ হাজার ৩৪৫ ভোটের ব্যবধানে পরাজিত করে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

একই বছরের ১ মার্চ তিনি দশম জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয়-সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পান। ২০১৮ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নের জন্য মনোনয়নপত্র দাখিল করেন। তবে দলের সিদ্ধান্তে পরবর্তীতে তা প্রত্যাহার করে নেন। সূত্র: আরটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০