Odekha News
২৭ মে ২০২৫, ২:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেতা হওয়ার জন্য বড় বড় সার্টিফিকেট লাগে না: সারজিস আলম

নেতা হওয়ার জন্য বড় বড় সার্টিফিকেট লাগে না: সারজিস আলম

নেতা হওয়ার জন্য বড় বড় সার্টিফিকেট লাগে না: সারজিস আলম

অনলাইন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সরকার হিলি স্থলবন্দর থেকে কোটি কোটি টাকার রাজস্ব আদায় করছে। যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। কিন্তু এখানে এসে আমি নিরাশ হয়েছি। এখানকার মানুষেরা বছরের পর বছর ধরে উন্নয়ন বঞ্চিত একটি জনপদে বসবাস করছেন। বন্দরের রাস্তা ভালো না, রেলস্টেশনে আন্তঃনগর ট্রেন থামে না, হাসপাতালে কাঙ্ক্ষিত চিকিৎসকও নেই। 

বন্দরের রাস্তা দিয়ে চলতে গেলে মানুষের পেটের পাকস্থলীও পর্যন্ত নড়ে উঠে। ঝুঁকিপূর্ণ ভাবে যানবাহন হেলে-দুলে চলে। বিগতদিনে রাজনৈতিক নেতা ও একটি সিন্ডিকেট লুটেপুটে খেয়েছে। তারা বন্দর এলাকায় কোন উন্নয়ন করেনি। মানুষকে তারা ধোঁকা ও প্রতারণা করে কোটি কোটি লুটপাট করেছে। নেতা হওয়ার জন্য বড় বড় সার্টিফিকেট লাগে না। নেতা হতে হলে জনগণের ভাষা বুঝতে হয়, শ্রমিকের ভাষা বুঝতে হয়। 

মঙ্গলবার (২৭ মে) বিকেল ৩টায় দিনাজপুরের হিলি স্থলবন্দরের চারমাথায় উপজেলা শাখা নাগরিক পার্টি এক পথসভা আয়োজন করে। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, আপনারা ভালো মানুষকে নির্বাচিত করবেন। তারা যে দলেরই লোক হোক না কেন। খারাপ মানুষদের ভোট দিবেন না। তাদের বয়কট করবেন। কারণ তারা টাকা দিয়ে ভোট কিনে আপনাদের সাথে প্রতারণা করবে। আওয়ামী লীগ কখনোই ফিরবে না। তারা কোটি কোটি টাকা মনোনয়ন বাণিজ্য করে প্রশাসনের মাধ্যমে তাদের লোককে জিতিয়ে দেওয়া হয়েছে। 

আগে গণহত্যার বিচার করতে হবে জানিয়ে বলেন, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করতে হবে। আপনারা হিলি স্থলবন্দর সহ এলাকার সমস্যাগুলি নিয়ে ঢাকায় আসবেন, আমি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব সমাধান করার চেষ্টা করব। পরে তিনি বিকেল সাড়ে ৩টায় বিরামপুরের উদ্দেশ্যে রওনা দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০