Odekha News
২৬ মে ২০২৫, ২:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সীমান্তে বিএসএফকে লাঠি হাতে রুখে দিল বাংলাদেশিরা

সীমান্তে বিএসএফকে লাঠি হাতে রুখে দিল বাংলাদেশিরা

সীমান্তে বিএসএফকে লাঠি হাতে রুখে দিল বাংলাদেশিরা

অনলাইন ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মানসিক ভারসাম্যহীন (পাগল) এক যুবককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে। এতে বাধা দিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও এলাকাবাসী।

এ সময় বিএসএফ সদস্যরা ওই যুবককে সীমান্তের শূন্যরেখায় হাত-পা বাঁধা অবস্থায় ফেলে রেখে যায়। পরবর্তীতে তারা বাংলাদেশের অভ্যন্তর থেকে ছয়টি গরু ধরে নিয়ে যায়। সোমবার (২৬ মে) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে গরুগুলো ফেরত দিয়েছে বিএসএফ।

বিজিবি ও স্থানীয়রা জানায়, ভারতের পশ্চিমবঙ্গের মেখলিগঞ্জ মহকুমা সদর থানার বাগডোগরা সীমান্ত এলাকা ও বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রাম সদর ইউনিয়নের জিমনাল গ্রামের নয়াবাড়ি রহমানপুর সীমান্ত এলাকা। সোমবার দুপুর দেড়টায় বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকার প্রধান পিলার ৮১৮ নম্বর প্রধান পিলারের ৩ ও ৪ নম্বর উপপিলারের সীমান্ত এলাকায় অস্ত্র/রাইফেল হাতে নিয়ে ভারতের বাগডোগরা বিএসএফ ক্যাম্পের পাঁচ সৈনিকের সঙ্গে ছয়জন মানুষ আসে। এদের মধ্যে একজন মানসিক ভারসাম্যহীন ছেলের (বোবা) দুই হাত দড়ি দিয়ে বাঁধা ছিল। দড়ি দিয়ে হাত বাঁধা বোবা ছেলেটিকে বিএসএফ মারধর করতে থাকে। সঙ্গে আসা লোকজনদের দিয়ে বিএসএফসহ বাংলাদেশের দিকে ঠেলে পাঠাতে থাকে ছেলেটিকে।

এ সময় পার্শ্ববর্তী জমিতে চাষাবাদের কাজ করতে থাকা স্থানীয় এলাকাবাসী এ ঘটনা দেখে এগিয়ে যায়। হাতে লাঠি নিয়ে বিএসএফের এ অপতৎপরতা রোধে প্রতিবাদ জানিয়ে তর্ক করতে থাকে। এ সময় ৫১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) পাটগ্রাম ক্যাম্পের বিজিবি টহল দলের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গেলে বিএসএফ ও লোকজনেরা বোবা ছেলেটিকে শূন্যরেখায়/নো-ম্যান্সল্যান্ডে রেখে চলে যাওয়ার সময় ঘটনাস্থলের নয়াবাড়ি রহমানপুর এলাকা থেকে জমিতে বেঁধে রাখা মোহাম্মদ তুহিন মিয়ার পালিত ৬টি গরু নিয়ে দ্রুত ওই বিএসএফ ও ভারতীয় লোকজনরা ভারতের অভ্যন্তরে ঢোকে।

পাটগ্রাম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেছুর রহমান বলেন, শুনেছি একজন পাগল ছেলেকে সীমান্ত দিয়ে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে বিএসএফ।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতীয় বিএসএফ একজনকে পুশইন করার চেষ্টা করে। পরে ওই মানসিক যুবকের হাত-পা বেঁধে সীমান্তে ফেলে রাখে। এ ঘটনায় বাংলাদেশি ৬টি গরু বিএসএফ ধরে নিয়ে যায়।

রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম আলদীন বলেন, বিএসএফের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টায় সীমান্তে পতাকা বৈঠক চলছে। গরুগুলো ফেরত দিয়েছে বিএসএফ। আমরা স্পষ্ট বলেছি পাগল তোমাদের। তাকে কোনোভাবেই আমাদের দেশে ঢুকতে দেওয়া হবে না। সূত্র: কালবেলা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০