Odekha News
২৬ মে ২০২৫, ৩:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাসিনার মতো দাম্ভিকতার ফাঁদে বিএনপির একটি অংশ : আসিফ আকবর

হাসিনার মতো দাম্ভিকতার ফাঁদে বিএনপির একটি অংশ : আসিফ আকবর

হাসিনার মতো দাম্ভিকতার ফাঁদে বিএনপির একটি অংশ : আসিফ আকবর

অনলাইন ডেস্ক: জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর এক ফেসবুক পোস্টে বিএনপির অতীত রাজনৈতিক সাফল্য, বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন। সোমবার (২৬ মে) সন্ধ্যায় দেওয়া এ পোস্টে তিনি ১৯৮৬ সালের নির্বাচন বর্জন থেকে শুরু করে ১৯৯১ সালের বিজয়, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতা বিশ্লেষণ করেন।

আসিফ লেখেন, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক বিচক্ষণতায় ’৮৬ সালে ষড়যন্ত্রের নির্বাচন বর্জন করেছিল বিএনপি। সর্বদলীয় ঐক্যজোটের শপথ ছিল—সেই নির্বাচনে যারা যাবে, তারা জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত হবে।’

তিনি স্মরণ করিয়ে দেন, কীভাবে দীর্ঘ আন্দোলনের পর ১৯৯১ সালে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি ১৪০টি আসন পেয়ে সরকার গঠন করে। অথচ সে সময় আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন, বিএনপি পার্লামেন্টে ১০টি আসনও পাবে না।

আসিফ নিজের রাজনৈতিক অভিজ্ঞতা তুলে ধরে লেখেন, ‘বেগম খালেদা জিয়ার সঙ্গে রাজনীতির মাঠে কিছু সময় কাজ করার সুযোগ হয়েছে। কখনো দাম্ভিকতা দেখিনি, তিনি সবসময়ই আত্মবিশ্বাসী। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পর দল যখন দিকভ্রান্ত, তখন তিনি তরুণ নেতৃত্বকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যান।’

তবে তিনি বর্তমান বিএনপির প্রতি সতর্কবার্তা উচ্চারণ করেন। তার ভাষায়, এখন চারদিকে শুধু বিএনপি আর বিএনপি, হাসিনা স্টাইলে দাম্ভিকতার ফাঁদে আছে দলের একটি গুরুত্বপূর্ণ অংশ। ৩৫ বছরের নিচে থাকা চার কোটি ভোটারের মন বুঝতে ব্যর্থ তারা, চলছে ‘শো-ডাউন’ কালচার।

তিনি বিএনপিকে অতীতের বিজয়কে স্মরণ করে ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে বলেন, ’৯১ সালের নির্বাচনের আলোকে বিএনপিকে সাবধান হতে হবে। দাবার ঘুঁটি বদলেও যেতে পারে—এটাই সাধারণ জনতার এক ভোটের রাজনীতি। ওভার কনফিডেন্স সাময়িক সফলতা দেয়, তবে দীর্ঘমেয়াদী ক্ষত সৃষ্টি করে।

পোস্টের শেষাংশে তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে লেখেন, ‘বাংলাদেশি জাতীয়তাবাদ অমর হউক। ভালোবাসা অবিরাম…’ সূত্র: কালবেলা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০