Odekha News
২৬ মে ২০২৫, ৩:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্কুলশিক্ষিকাকে কুপিয়ে হত্যা, সংঘর্ষে আহত ৫

স্কুলশিক্ষিকাকে কুপিয়ে হত্যা, সংঘর্ষে আহত ৫

স্কুলশিক্ষিকাকে কুপিয়ে হত্যা, সংঘর্ষে আহত ৫

অনলাইন ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষের মধ্যে রোজিনা বেগম (৪০) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (২৬ মে) সকালে উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাষাণীগাঁও এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত নারী একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষিকা। তিনি একই এলাকার মৃত নিজাম মিয়ার মেয়ে।

আহত ব্যক্তিরা হলেন ধলাইরপার এলাকার মৃত চেরাগ মিয়ার ছেলে জালাল মিয়া, ভাষাণীগাঁও গ্রামের মৃত নিজাম উদ্দীনের ছেলে হারুন মিয়া, তার স্ত্রী নুরুন নাহার লুবনা, আব্দুর রহিমের ছেলে রেজাউল আহমেদ সাগর ও সাগরের মামা আজবর মিয়া।

স্থানীয় ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও সকালে ভাষাণীগাঁও গ্রামে ভেকু মেশিন দিয়ে একটি কৃষিজমির মাটি কাটাচ্ছিলেন আব্দুর রহিম। খবর পেয়ে জালাল আহমেদ মাটি কাটায় বাধা দেন। পরে আব্দুর রহিমের ছেলে সাগর তার মামা আজবর মিয়া, মনির মিয়াসহ কয়েকজনকে নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। হামলায় জালাল আহমেদের পায়ের রগ কাটা পড়ে। কুপিয়ে রক্তাক্ত করা হয় রোজিনা বেগমকে।

অপরদিকে রক্তাক্ত হন সাগর ও তার মামা আজবর। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোজিনাকে মৃত ঘোষণা করেন। অন্য আহত ব্যক্তিদের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

মাধবপুর ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য মোতাহের আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অপরাধীদের আটকের চেষ্টা চলছে। সূত্র: কালবেলা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০