Odekha News
২৫ মে ২০২৫, ১:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেত্রী তুশি গ্রেপ্তার

নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেত্রী তুশি গ্রেপ্তার

নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেত্রী তুশি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর থেকে নামে এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই আওয়ামী লীগ নেত্রীর নাম রজনী আক্তার তুশি (৩৮)।

শনিবার (২৪ মে) রাতে ফতুল্লার মুসলিম নগর পাওয়ার হাউজ সংলগ্ন রুবেল মিয়ার বাড়ি থেকে ছাত্র-জনতা আটক করে তাকে পুলিশে সোপর্দ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম।

জানা যায়, গ্রেপ্তার রজনী আক্তার তুশি ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য। তিনি ডেমরা সারুলিয়া স্টাফ কোয়ার্টার এলাকার আবুল কাশেমের মেয়ে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম বলেন, তুশি প্রায় ৩ মাস ধরে মুসলিম নগর পাওয়ার হাউজ সংলগ্ন রুবেল মিয়ার বাড়ির নিচতলার ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। বিষয়টি ছাত্র-জনতা জানতে পেরে ওই বাড়ি ঘেরাও করে থানায় খবর দেয়। পরে সদর থানা পুলিশ গিয়ে তুশিকে গ্রেপ্তার করেছে।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, আটক ওই আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে ডেমরা থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একটি মামলা রয়েছে। তিনি বর্তমানে সদর মডেল থানায় পুলিশের হেফাজতে রয়েছেন। আমরা ডেমরা থানা পুলিশকে বিষয়টি জানিয়েছি। তারা থানায় এলেই তাদের কাছে আমরা ওই নেত্রীকে হস্তান্তর করবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০