Odekha News
২৫ মে ২০২৫, ১:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাতকড়াসহ আওয়ামী লীগ নেতাকে ছিনতাই, অবরুদ্ধ পুলিশ

হাতকড়াসহ আওয়ামী লীগ নেতাকে ছিনতাই, অবরুদ্ধ পুলিশ

হাতকড়াসহ আওয়ামী লীগ নেতাকে ছিনতাই, অবরুদ্ধ পুলিশ

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে হাতকড়াসহ আশরাফ উদ্দিন রাজন রাজু নামে এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিয়েছে দলটির নেতাকর্মীরা। এ সময় অবরুদ্ধ করে ফেলা হয় পুলিশ সদস্যদের। 

শনিবার (২৫ মে) বিকেলে উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে চরঠিকা গ্রামের রাজুর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। 

আশরাফ উদ্দিন রাজন রাজু চরকাদিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কমলনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে বিকেলে চরকাদিরা ইউনিয়নের চরঠিকা গ্রাম থেকে গ্রেপ্তার করে কমলনগর থানার পুলিশ সদস্যরা। এ সময় এলাকার প্রায় কয়েক শতাধিক কর্মী ও সমর্থক একত্রিত হয়ে পুলিশের উপস্থিতিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে রাজুকে পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেন বিক্ষোভকারীরা। পরে হ্যান্ডকাপসহ আওয়ামী লীগ নেতা রাজু ঘটনাস্থল থেকে সটকে পড়েন।

খবর পেয়ে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তোহিদুল ইসলাম ঘটনাস্থলে যান। সেখানে তিনি উত্তেজিত জনতাকে শান্ত থাকার আহ্বান জানিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তোহিদুল ইসলাম বলেন, আশরাফ উদ্দিন রাজন রাজু ডেভিল হান্টের অন্যতম আসামি। দুপুরে পুলিশ ওই এলাকায় মাদক মামলার এক আসামিকে ধরতে অভিযানে যায়। এ সময় পুলিশ সদস্যরা আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে দেখতে পেয়ে তাকে গ্রেপ্তার করে। একপর্যায়ে স্থানীয় নেতাকর্মীরা পুলিশের হাত থেকে রাজনকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেয়।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার সার্কেল (কমলনগর-রামগতি) মোহাম্মদ রকিবুল হাসান পিপিএম বলেন, আওয়ামী লীগ নেতা রাজনকে গ্রেপ্তারের পর বিক্ষুব্ধরা পুলিশের হাত থেকে হ্যান্ডকাপসহ রাজনকে ছিনিয়ে নেয়। তাকে ধরতে পুলিশি অভিযান চলছে। 

তবে পুলিশ কিভাবে হ্যান্ডকাপ উদ্ধার করল এমন প্রশ্নের জবাবে, পুলিশের এ কর্মকর্তা জানান, স্থানীয়রা হ্যান্ডকাপটি পুলিশের কাছে হস্তান্তর করেছে। সূত্র: আর টিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০