Odekha News
২৫ মে ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারকে বিতর্কিত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে : হাসনাত

সরকারকে বিতর্কিত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে : হাসনাত

সরকারকে বিতর্কিত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে : হাসনাত

চট্টগ্রাম প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সব ষড়যন্ত্র উপেক্ষা করে অন্তর্বর্তীকালীন সরকারকে সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করতে হবে। আমরা চাই সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে দিয়ে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে, এখানে সব সম্প্রদায়ের লোক থাকবে, কারো শাখা-সিঁদুর দেখে নির্যাতন করা হবে না।

আজ রবিবার (২৫ মে) দুপুর ১টায় বাঁশখালী উপজেলা পরিষদ মাঠে এবং উপজেলা সদরে গণসংযোগ ও এক পথসভায় উপরোক্ত কথাগুলো বলেন। ওই সময় বাঁশখালী নিয়ে নানা ধরনের স্লোগান দিয়ে হাসনাত আবদুল্লাহ নিজেও খুবই মুখরিত ছিলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা যখন এখানে কথা বলছি, তখনও ঢাকায় সচিবালয়ে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী। তাদের উদ্দেশে বলতে চাই, আপনারা নিজেদের বিকল্পহীন মনে করবেন না। এরকম ভাবলে ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো আপনাদের বিকল্প খুঁজে নেবে মানুষ। সরকারকে বিতর্কিত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে, তা ছাত্র-জনতা কঠোরভাবে প্রতিরোধ করবে।

গণমাধ্যমকর্মীদের বলতে চাই, আপনারা আধিপত্যবাদদের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে বাংলাদেশপন্থী সাংবাদিকতা করুন।’
বাঁশখালীবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘এনসিপির বহু কেন্দ্রীয় নেতা বাঁশখালীর সন্তান, বাঁশখালীর সড়কটি খুবই সংকীর্ণ। ভবিষ্যতে এই সড়কের যদি সংস্কার না হয় তাহলে আপনারা বাঁশখালীর সন্তান কেন্দ্রীয় এনসিপি নেতাদের কৈফিয়ত করবেন এবং ধরবেন।’

এনসিপির কেন্দ্রীয় সদস্য জাওয়াদুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় তার সাথে ছিলেন এনসিপি দলীয় কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব সুজা উদ্দিন, যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক, নাহিদা সরোয়ার, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ইমন ছৈয়দ, সংগঠক আরমান হোসেন, সংগঠক আজিজুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন, বাঁশখালী উপজেলার এনসিপি সংগঠক মাশফিকুর রহমান চৌধুরী মিশকাত প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০