Odekha News
২৪ মে ২০২৫, ২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাসিনার হলফনামায় তথ্য গোপন : ইসির আইন শাখার মতামতের পর ব্যবস্থা

হাসিনার হলফনামায় তথ্য গোপন : ইসির আইন শাখার মতামতের পর ব্যবস্থা

হাসিনার হলফনামায় তথ্য গোপন : ইসির আইন শাখার মতামতের পর ব্যবস্থা

অনলাইন ডেস্ক: নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, শেখ হাসিনার নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের বিষয়ে দুদকের চিঠি পেয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে ইসির আইন শাখার মতামত চেয়েছে কমিশন। তাদের মতামত পেলে ব্যবস্থা নেওয়া হবে। দুই-তিন দিনের মধ্যেই এই মতামত দেবে নির্বাচন কমিশনের আইন শাখা।

আজ শনিবার এসব কথা বলেন তিনি।

এর আগে গত বৃহস্পতিবার দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন জানান, ২০০৮ সালের ৯ম জাতীয় সংসদ নির্বাচনে হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে (ইসি) চিঠির দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তিনি সেদিন বলেন, শেখ হাসিনা নির্বাচনের আগে ইসিতে দাখিল করা হলফনামায় নিজের নামে থাকা কৃষিজমির পরিমাণ ৬ দশমিক ৫০ একর এবং ওই জমির মূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা দেখান। অথচ দুদকে জমা দেওয়া তার সম্পদ বিবরণীতে দেখা যায়, শেখ হাসিনার নামে ২৮ দশমিক ৪১১ একর জমি রয়েছে, যার মধ্যে ক্রয়কৃত জমির মূল্য ৩৩ লাখ ৬৬ হাজার ১০ টাকা। সে হিসাবে হলফনামায় ২১ দশমিক ৯১ একর জমির তথ্য গোপন করেছেন তিনি এবং জমির মূল্যের ক্ষেত্রে ৩১ লাখ ১১ হাজার ১০ টাকা কম দেখিয়েছেন।

দুদক চেয়ারম্যান আরও বলেন, শেখ হাসিনা তৎকালীন মাগুরা-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মোহাম্মদ সিরাজুল আকবরের শুল্কমুক্ত কোটা ব্যবহার করে বেনামে ২ লাখ ৩০ হাজার ইউরো মূল্যে একটি মার্সিডিজ বেঞ্জ গাড়ি আমদানি করেন। এলসির বিপরীতে ওই গাড়ির মূল্য বাবদ ব্যাংক থেকে পরিশোধ করা হয় ১ কোটি ৯৩ লাখ ২০ হাজার টাকা। গাড়িটি শেখ হাসিনা ‘সুধা সদন’, বাড়ি ৫৪, রোড ৫, ধানমন্ডি, ঢাকা ঠিকানা ব্যবহার করে রেজিস্ট্রেশন (ঢাকা মেট্রো-ঘ-১১-৬৩৬৪) করেন এবং তা নিজেই ব্যবহার করেন।

তবে প্রফেসর সিরাজুল আকবরের আয়কর নথি ও তার হলফনামায় এ গাড়ি সম্পর্কে কোনো তথ্য নেই এবং তিনি এটি কখনো ব্যবহারও করেননি বলে দুদকের পক্ষ থেকে জানানো হয়।

মোহাম্মদ আবদুল মোমেন বলেন, এসব তথ্য বিশ্লেষণ করে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর আওতায় শেখ হাসিনার বিরুদ্ধে হলফনামায় অসত্য তথ্য দেওয়ার অভিযোগে আইনানুগ ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে অনুরোধ করা হয়েছে। সূত্র: বাংলাদেশ প্রতিদিন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০