

অনলাইন ডেস্ক: সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে পরকীয়া করছেন স্ত্রী—এমন অভিযোগ বাহিনীটির আরেক কর্মকর্তার। অভিযোগটির সত্যতা প্রমাণে স্বামী দ্বারস্থ হয়েছেন আদালতের। স্ত্রী পরকীয়া প্রেমিককে নিয়ে হোটেলে ‘সময় কাটিয়েছেন’ সন্দেহে হোটেলে থাকা সিসিটিভির ফুটেজ চেয়ে করেছেন আবেদন। তবে ওই আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
এমনই ঘটনা ঘটেছে ভারতের দিল্লির পটীয়ালা হাউস কোর্টে।
এ বিষয়ে সেখানকার আদালত জানিয়েছেন, দুই প্রাপ্ত বয়স্কের গোপনীয়তার অধিকার রয়েছে। তৃতীয় কেউ হোটেল বুকিংয়ের তথ্য ও সেখানকার সিসিটিভির ফুটেজ চাইতে পারেন না।
পটীয়ালা হাউস কোর্টের বিচারক বৈভবপ্রতাপ সিংহ জানান, যে ব্যক্তি তার স্ত্রী ও পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তাদের নাম তিনি মামলায় উল্লেখ করেননি।
অভিযুক্তরাও আদালতে তাদের বক্তব্য জানানোর অধিকার রয়েছে। তাদের অনুমতি ছাড়া হোটেলের সিটিটিভি ফুটেজ কাউকে দেখানো যাবে না।
২০১৮ সালে দেশটির সুপ্রিম কোর্টের একটি রায় উদ্ধৃত করে এই বিচারক বলেন, আধুনিক ভারতে লিঙ্গ বৈষম্য এবং পুরুষতান্ত্রিক চিন্তাভাবনার কোনো স্থান নেই। প্রেমিককে বেছে নেওয়ার অধিকার মেয়েদের নেই—এমন ধারণাকে আগেই বাতিল করে দিয়েছেন আদালত।
লিঙ্গসাম্যের বিষয়টি ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-তেও প্রতিফলিত হয়েছে বলে জানান তিনি।
সূত্র : আনন্দবাজার
সম্পাদক: মোঃ হাসান, ব্যবস্থাপনা সম্পাদক: ফারহান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129, 01902279843
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত