Odekha News
২৪ মে ২০২৫, ৯:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রাইমারী পাশ না করেই সার্জারি ডাক্তার রশিদা!

প্রাইমারী পাশ না করেই সার্জারি ডাক্তার রশিদা!

অনলাইন ডেস্ক: যশোরের মণিরামপুর উপজেলার হাজরাকাটি বেলতলায় নিজ বাড়িতেই ‘অপারেশন থিয়েটার’ গড়ে তুলেছেন কথিত ডাক্তার রশিদা বেগম।

৫ম শ্রেণি পাস না করেও নিজেকে ‘সার্জারি ডাক্তার’ পরিচয় দিয়ে প্রায় ২০ বছর ধরে পাইলস, টিউমারসহ নানা জটিল রোগের অপারেশন করছেন মৃত চাঁদসী মো. আব্দুর রশিদের স্ত্রী রশিদা বেগম।
নিজেকে প্যারামেডিকেল ডাক্তার পরিচয় দিয়ে মণিরামপুর, কেশবপুর, সাতক্ষীরা, বরিশাল অঞ্চলে তিনি এ চিকিৎসা দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

প্রাইমারী পাশ না করেই সার্জারি ডাক্তার রশিদা!

স্থানীয়দের অভিযোগ, রশিদা বেগম নিজের বাড়িতে গড়ে তুলেছেন অপারেশন থিয়েটার। সার্জারি ডাক্তার না হয়েও চিকিৎসার নামে ধারাল ব্লেড ও কাঁচি দিয়ে চলছে অপারেশন। শুধু তাই নয়, রোগী আসতে না পারলে নিজেই কাপড় কাটার কাঁচি হাতে চলে যান রোগীর বাড়িতে। রোগীর বাড়িতে বসেই করেন জটিল অপারেশন।
ভুক্তভোগীরা বলেন, এই ভুয়া চিকিৎসকের অপারেশনের ফলে অনেক রোগী মারাত্মক ইনফেকশনে আক্রান্ত হয়েছেন। আবার অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে রোগীর মৃত্যুও হয়েছে।

সরেজমিনে রশিদা বেগম বাড়িতে গেলে দেখা যায়, ঘরে মধ্যে রোগী দেখছেন রাশিদা খাতুন, খাটের নিচে, খাটের উপরে ও চেয়ারের উপরে গজ ও রক্ত মাখা তুলা পড়ে রয়েছে। অন্য আরেক একটি ঘরের মেঝেতে পড়ে আছে ওষুধের প্যাকেট। ঘরের দেয়ালে ঝুলছে সিরিঞ্জ।

এদিকে রশিদা বেগম অপচিকিৎসায় অতিরিক্ত রক্তক্ষরণে কেশবপুর উপজেলার চাঁদড়া গ্রামের আছিয়া বেগম নামে এক রোগীর মৃত্যু হয়েছে।

গত ২৭ এপ্রিল রশিদা খাতুনের বিরুদ্ধে যশোর স্বাস্থ্য বিভাগের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী।
কয়েক বার স্বাস্থ্য বিভাগ অভিযান পরিচালনা করার উদ্যোগ নিলে রশিদা খাতুন বাড়ি থেকে পালিয়ে যান।
অতিরিক্ত রক্তক্ষরণে মৃত আছিয়া বেগমের ছেলে আনিচুর রহমান বলেন, আমার মাকে রশিদা বেগমকে দেখাই।
দেখে বলেন, জটিল সমস্যা। অপারেশন করতে হবে। পরে রশিদা বেগম বাড়িতেই অপারেশন করেন। বাড়িতে আনলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে আমার মা মারা যান। আমি রশিদা বেগমের বিচার চাই।

আনিসুর রহমান নামে আর এক ভুক্তভোগী বলেন, আমার বাড়িতে এসে রশিদা বেগম পাইলস অপারেশন করেন। কীভাবে অপারেশন করেছে জানতে চাইলে বলেন, প্রথমে অবশ করে নেন। তারপর কাপড় কাটা কাঁচি দিয়ে ‘খচখচ’ করে কেটে দেন।’ তিনি আরও বলেন, এ অপারেশনের কারণে আমার জীবন থেকে ভালো খাবার বন্ধ হয়ে গেছে এবং মলদ্বারে বামপাশ নষ্ট হয়ে গেছে।

অভিযোগের বিষয়ে রশিদা বেগম বলেন, আমার স্বামী প্যারামেডিকেল ডাক্তার ছিলেন। তার কাছ থেকে হাতে কলমে কাজ শেখা। তার মৃত্যু পরে আমি চিকিৎসা দিচ্ছি। আমি সার্জারি ডাক্তার না হয়ে অপারেশন করেছি। এটা আমার ভুল হয়েছে। রোগীর মৃত্যু বিষয়ে তিনি বলেন, অপারেশনের পর তো আর কোনো দায় দায়িত্ব আমার থাকে না। অপারেশন পর্যন্ত আমার দায়িত্ব।

যশোরের ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদেক রাসেল বলেন, ভুয়া ডাক্তার রশিদা বেগমকে হাতেনাতে ধরার জন্য কয়েকবার অভিযান দিয়েছি। কিন্তু তিনি বাড়ি থেকে বারবার পালিয়ে গেছেন। তাকে আটকের জন্য পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০