Odekha News
২৪ মে ২০২৫, ২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাট ক্ষেতে গাঁজা চাষ দম্পতির, স্ত্রী আটক

পাট ক্ষেতে গাঁজা চাষ দম্পতির, স্ত্রী আটক

পাট ক্ষেতে গাঁজা চাষ দম্পতির, স্ত্রী আটক

অনলাইন ডেস্ক: নাটোরের লালপুরে পাট ক্ষেতে কৌশলে গাঁজা চাষ করে আসছিলেন বশির উদ্দিন ও চম্পা বেগম নামে এক দম্পতি। আজ শনিবার (২৪ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়বড়িয়া গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে স্ত্রী চম্পা বেগমকে আটক করা হয়। তবে তার স্বামী বশির উদ্দিন পলাতক রয়েছেন। তারা একই গ্রামের বাসিন্দা।

অভিযানে চম্পা বেগমের বাড়ি থেকে ৫০৫ গ্রাম শুকনো গাঁজা এবং বাড়ির পেছনের পাট ক্ষেত থেকে ৩টি গাঁজার গাছ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দম্পতির বিরুদ্ধে লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

জানা যায়, তারা দীর্ঘদিন ধরে পাট চাষের আড়ালে গোপনে গাঁজার চাষ করে আসছিলেন। গাঁজা উৎপাদন করে স্থানীয়ভাবে তা বিক্রি করতেন, যা এলাকার যুব সমাজকে মাদকাসক্ত করে ফেলছিল।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, পাট ক্ষেতে অভিনব পদ্ধতিতে গাঁজা চাষ ও ব্যবসা চলছিল, তা সেনাবাহিনীর সহযোগিতায় উন্মোচন করা সম্ভব হয়েছে। আটক নারী ও তার স্বামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। পলাতক স্বামী বশির উদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০