Odekha News
২৪ মে ২০২৫, ২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুরে আওয়ামী লীগ নেতা-কর্মীসহ ২৫ জন গ্রেফতার

দিনাজপুরে আওয়ামী লীগ নেতা-কর্মীসহ ২৫ জন গ্রেফতার

দিনাজপুরে আওয়ামী লীগ নেতা-কর্মীসহ ২৫ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক: দিনাজপুরের চারটি উপজেলায় অভিযান চালিয়ে ২৩ জন আওয়ামী লীগের নেতা-কর্মীসহ মোট ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। শনিবার দিনাজপুর আদালতে তাদের সোপর্দ করে পুলিশ।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মহিব্বুল এই তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে ফুলবাড়ীর বিভিন্ন স্থান থেকে দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডলসহ আওয়ামী লীগ, যুবলীগ নেতাকর্মীর ৫ জনকে আটক করা হয়েছে। গত ৪ ফেব্রুয়ারি উপজেলা বিএনপির মিছিলে ককটেল হামলার মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে তাদেরকে গ্রেফতার দেখানো হয়।

নবাবগঞ্জ থানার ওসি আব্দুল মতিন জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফিরোজ কবির চৌধুরী ওরফে প্রিন্সসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৬ জনকে আটক করা হয়েছে। একই সাথে পূর্বের মামলার গ্রেফতারি পরোয়ানার মূলে ২ জনকে আটক করা হয়।

ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে ঘোড়াঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আনারুল ইসলাম ও ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. দিলজার রহমানকে গ্রেফতার করা হয়েছে। গত বছরের ২৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা হামলার অভিযোগে ঘোড়াঘাট পৌর ছাত্রদলের সদস্য সহিদ শেখ বাদী হয়ে মামলা করা হয়।

কোতোয়ালি থানার ওসি মো. ফরিদ হোসেন জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামি দিনাজপুর পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. মোকছেদুর রহমান শাহজাদাসহ বিভিন্ন পর্যায়ের ১০ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। সূত্র: বাংলাদেশ প্রতিদিন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০