

অনলাইন ডেস্ক: ঢাকায় আগামীকাল রবিবার সমাবেশ করবে জুলাই ঐক্য নামের একটি প্লাটফর্ম। ‘ভারতীয় ষড়যন্ত্র’ রুখে দিতে জুলাইয়ের ‘সব’ শক্তিকে নিয়ে এ দিন বিকেলে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত হবে এ সমাবেশ।
গতকাল শুক্রবার প্লাটফর্মটির সংগঠক এবি জুবায়ের এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন।
এবি জুবায়ের বলেন, ২৫ মে বিকেল সাড়ে ৩টায় জুলাইয়ের সব শক্তিকে ঐক্যবদ্ধ করে ভারতীয় ষড়যন্ত্র রুখে দিতে শাহবাগে প্রতিবাদ সমাবেশ করা হবে।
এ ছাড়া আজ শনিবার থেকে আগামী শুক্রবার (৩০ মে) পর্যন্ত সারা দেশে থাকা জুলাইয়ের সব শক্তিকে ঐক্যবদ্ধ করতে অনলাইন এবং অফলাইনে ক্যাম্পেইন করা হবে বলে জানান তিনি।
সম্পাদক: মোঃ হাসান, ব্যবস্থাপনা সম্পাদক: ফারহান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129, 01902279843
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত