Odekha News
২৪ মে ২০২৫, ১১:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টিতে শূন্যের অপ্রত্যাশিত রেকর্ডে শীর্ষে সাকিব

টি-টোয়েন্টিতে শূন্যের অপ্রত্যাশিত রেকর্ডে শীর্ষে সাকিব

টি-টোয়েন্টিতে শূন্যের অপ্রত্যাশিত রেকর্ডে শীর্ষে সাকিব

ক্রীড়া ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেটে আরেকটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডের শীর্ষে উঠে এলেন সাকিব আল হাসান। সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে এখন বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়া ব্যাটসম্যান এখন তিনি।

গতরাতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে নামেন সাকিব আল হাসান। ম্যাচটিতে আট নম্বরে ব্যাটিংয়ে নেমে মাত্র ২ বল খেলেই শূন্য রানে আউট হন তিনি।

এই ‘ডাক’-এর মাধ্যমেই সাকিব টি-টোয়েন্টিতে নিজের ৩২তম শূন্য রানের ইনিংসের দেখা পান। তিনি পেছনে ফেলেছেন সৌম্য সরকারকে।

এ নিয়ে টি-টোয়েন্টিতে ৩২ বার শূন্য রানে আউট হয়েছেন সাকিব। যা বাংলাদেশি কোনো ব্যাটসম্যানের মধ্যে সর্বোচ্চ।

এর আগে এই রেকর্ড ছিল সৌম্য সরকারের দখলে, যার রয়েছে ৩১ বার শূন্য রানে আউট।
টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ৪১০ ইনিংসে ব্যাটিং করে ৩২ বার শূন্য রানে আউট হয়েছেন সাকিব আল হাসান। অন্যদিকে, সৌম্য সরকার ২৩৭ ম্যাচে ২৩২ ইনিংসে ব্যাট করে ৩১ বার ‘ডাক’-এ আউট হয়েছেন।

আন্তর্জাতিকভাবে, টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার তালিকায় শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার সুনীল নারাইন, যিনি এখন পর্যন্ত ৪৮ বার শূন্য রানে আউট হয়েছেন।

তার ঠিক পরেই রয়েছেন আফগানিস্তানের তারকা লেগস্পিনার রাশিদ খান, যিনি ৪৫ বার ‘ডাক’-এর শিকার হয়েছেন। ৪৪ বার শূন্য রানে আউট হয়েছেন ইংল্যান্ডের ওপেনার অ্যালেক্স হেলস। সূত্র: কালের কন্ঠ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০