Odekha News
২১ মে ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অনলাইন প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে দেখলেন নিজের স্ত্রী

অনলাইন প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে দেখলেন নিজের স্ত্রী

অনলাইন প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে দেখলেন নিজের স্ত্রী

অনলাইন ডেস্ক: অনলাইনে গড়ে ওঠা প্রেমের সম্পর্কে দেখা করতে গিয়ে এক যুবক এমন এক পরিস্থিতির মুখোমুখি হলেন, যা সিনেমাকেও হার মানায়। প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে তিনি দেখলেন- সেই ‘প্রেমিকা’ আর কেউ নন, স্বয়ং তাঁর স্ত্রী!

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের গ্বালিয়রের মাধোগঞ্জ এলাকায়। জানা গেছে, স্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ওই যুবকের কয়েক বছর আগে বিয়ে হয়। কিন্তু বিয়ের পর স্বামী-স্ত্রীর সম্পর্কে ধীরে ধীরে দূরত্ব তৈরি হতে থাকে।

স্ত্রীর অভিযোগ, সময়ের সঙ্গে সঙ্গে স্বামীর আচরণে পরিবর্তন আসতে থাকে। তিনি সবসময় নিজের মোবাইল ঘাঁটতেন, ফোন কাউকে ছুঁতে দিতেন না, গভীর রাত পর্যন্ত হোয়াটসঅ্যাপে মেসেজ চালাতেন। এ সব কিছু মিলিয়ে স্ত্রীর মনে সন্দেহ দানা বাঁধে।

সন্দেহ দূর করতে এক অভিনব পরিকল্পনা করেন স্ত্রী। তিনি একটি ভুয়ো প্রোফাইল খুলে অপরিচিত নারীর ছদ্মবেশে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীকে মেসেজ করা শুরু করেন। স্বামীও সেই ‘টোপ’ গিলে ফেলেন।

কিছুদিনের কথোপকথনের পর সেই ‘অনলাইন প্রেমিকা’-কে প্রেম নিবেদন করেন যুবক। শেষে একটি রেস্তরাঁয় দেখা করার পরিকল্পনা করেন। কিন্তু দেখা করতে গিয়ে তিনি স্ত্রীর মুখোমুখি হন! স্ত্রীর রূপে প্রেমিকাকে দেখে হতভম্ব হয়ে যান তিনি- “এ তো আমার বউ!”

এরপর ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়, যা গড়ায় স্থানীয় থানায়। তবে শেষ পর্যন্ত পুলিশের মধ্যস্থতায় দু’পক্ষই আইনি পদক্ষেপ না নেওয়ার সিদ্ধান্ত নেন।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে হইচই পড়ে গেছে। কেউ বলছেন, ‘স্ত্রীর চালাকিতে পরিণতি পেল সত্য’, আবার কেউ মন্তব্য করছেন, ‘বিশ্বাস হারালে সম্পর্ক এমন জায়গায় গড়ায়’। সূত্র: বাংলাদেশ প্রতিদিন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০