Odekha News
২১ মে ২০২৫, ৯:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নোবেলের সঙ্গে ভিন্ন ভিন্ন জায়গায় দেখা গেছে সেই তরুণীকে

নোবেলের সঙ্গে ভিন্ন ভিন্ন জায়গায় দেখা গেছে সেই তরুণীকে

নোবেলের সঙ্গে ভিন্ন ভিন্ন জায়গায় দেখা গেছে সেই তরুণীকে

অনলাইন ডেস্ক: ধর্ষণ, নির্যাতন ও পর্নগ্রাফি মামলায় গ্রেপ্তার হওয়া জনপ্রিয় গায়ক মাইনুল আহসান নোবেলকে নিয়ে সামাজিক মাধ্যমে পাল্টা দাবি উঠেছে। ২১ মে দুপুরে তার অফিসিয়াল ফেসবুক পেজের এক অ্যাডমিনের পক্ষ থেকে প্রকাশিত পোস্টে মামলাটিকে ‘পরিকল্পিত চক্রান্ত’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং দ্রুত সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, অভিযোগকারিণী নিয়মিত নোবেলের সঙ্গে বিভিন্ন কনসার্টে অংশগ্রহণ করতেন এবং মঞ্চেও উপস্থিত ছিলেন। ‘যদি সাত মাস আটকে রাখা হতো, এত বড় জনসম্মুখে সে কেন উপস্থিত থাকত এবং কাউকে কিছু বলত না?’ প্রশ্ন তুলেছেন অ্যাডমিন।

একই সঙ্গে পোস্টে ‘মহামায়া’ গানের রেকর্ডিংয়ের সময় তোলা একটি ছবি দেখানো হয়েছে যেখানে অভিযোগকারিণীসহ অনেকেই উপস্থিত ছিলেন। এতে বলা হয়েছে, ‘সাত মাস ধরে আটক থাকার মতো কোনো প্রমাণ নেই।’

মামলার প্রেক্ষাপটে জানা গেছে, অভিযোগকারিণী ৯৯৯-এ কল করে নোবেলকে তার বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ করেন। পুলিশ ১৯ মে রাজধানীর ডেমরা থেকে নোবেলকে গ্রেপ্তার করে। এরপর ২০ মে বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে যে ছবিগুলো নোবেলের পেজ থেকে পোস্ট করা হয়েছে, তাতে ভিন্ন ভিন্ন জায়গায় এই গায়কের সঙ্গে উপস্থিতি দেখা গেছে ওই তরুণীকে। এমনকি, ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার ‘মহামায়া’ শিরোনামে গানের রেকর্ডিং সময়েও নোবেলের সঙ্গে স্টুডিওতে উপস্থিত ছিলেন এই অভিযোগকারিণী।

তবে এই বিষয়ে এখনো অভিযোগকারীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০