Odekha News
২১ মে ২০২৫, ৯:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কক্সবাজারে ছুরিকাঘাতে জামায়াত নেতাকে হত্যা, গ্রেপ্তার ৫

কক্সবাজারে ছুরিকাঘাতে জামায়াত নেতাকে হত্যা, গ্রেপ্তার ৫

কক্সবাজারে ছুরিকাঘাতে জামায়াত নেতাকে হত্যা, গ্রেপ্তার ৫

অনলাইন ডেস্ক: কক্সবাজারের চকরিয়ায় জমির বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আরিফুল ইসলাম নামের জামায়াত নেতা হত্যার ঘটনায় থানায় মামলা করেছেন নিহতের ভাই। এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ মে) রাতে পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিনজনের নামে মামলা করেন নিহতের ভাই আরমান হোসেন। এর আগে সকালে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের হাসিমার কাটা সিকদার পাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

গ্রেপ্তার পাঁচজন হলেন, নিহত জামায়াত নেতা আরিফুল ইসলামের চাচাতো ভাই প্রধান আসামি সাজ্জাদ হোসেন সুজন (৩৫), তার মা ফাতেমা বেগম (৫৫), বোন রেশমী আক্তার (২২), ছোট ভাইয়ের স্ত্রী রচনা আক্তার (২৮), ঘাতক সুজনের স্ত্রী জাকিয়া সোলতানা সুমাইয়া (২৫)।

চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, জামায়াত নেতা আরিফুল খুনের ঘটনায় তার ভাই আরমান হোসেন বাদী হয়ে একই পরিবারের পাঁচজনকে আসামি ও অজ্ঞাত আরও তিনজনের নামে মামলা করেছেন। খুনের ঘটনায় আটকদের হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, প্রধান ঘাতক সাজ্জাদ হোসেন সুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ছুরিকাঘাত করে হত্যার কথা স্বীকার করেন।

উল্লেখ্য, জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কিছুদিন আগে সাজ্জাত হোসেন সুজনের সঙ্গে জামায়াত নেতা আরিফুলের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তাকে দেখে নেওয়ার হুমকি দেয়। এ ঘটনার রেশ ধরে সুজনের ছুরিকাঘাতে ঘটনাস্থলে জামায়াত নেতা আরিফুল খুন হয়। এ সময় তার মামাতো ভাই খায়রুল সিকদার নামে আরেকজন গুরুতর আহত হন। তিনি বর্তমানে চট্টগ্রামে মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সূত্র: কালবেলা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০