Odekha News
২১ মে ২০২৫, ৯:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রণক্ষেত্র পাকিস্তান, প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে আগুন

রণক্ষেত্র পাকিস্তান, প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে আগুন

রণক্ষেত্র পাকিস্তান, প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে আগুন

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সিন্ধু প্রদেশে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে। এ সময় প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লাঞ্জারের বাসভবনে আগুন দেয় আন্দোলনকারীরা।

মঙ্গলবার ( ২০ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সিন্ধুর নওশেরো ফিরোজ জেলার মোরো তালুকার জাতীয় মহাসড়কে মঙ্গলবার পুলিশ এবং জাতীয়তাবাদী কর্মীদের মধ্যে একটি সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার একটি জাতীয়তাবাদী সংগঠনের ডাকে সিন্ধু খাল, করপোরেট কৃষি এবং অন্যান্য ইস্যু নিয়ে প্রতিবাদ করতে গিয়ে বিক্ষোভকারীরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে এ সংঘর্ষ ঘটে। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, এ সময় ক্ষুব্ধ জনতা সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লাঞ্জারের মোরো শহরের বাসভবন পুড়িয়ে দেয়। এ ঘটনায় একজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন পুলিশ সদস্য ছিলেন। বিক্ষোভকারীরা ঘরবাড়ি, আসবাবপত্র, এমনকি ছাদ থেকে স্প্লিট এয়ার কন্ডিশনারের বাইরের অংশ ফেলে দেয়। মন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সশস্ত্র রক্ষীরা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আকাশে গুলি চালাচ্ছে। লাঞ্জারের বাড়ি থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে, যা কয়েক কিলোমিটার দূর থেকেও দৃশ্যমান ছিল।

মোরো শহরে সহিংসতা ছড়িয়ে পড়ায় শহরটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। বিক্ষোভকারীরা জাতীয় মহাসড়কে অন্তত তিনটি কার্গো ট্রেলার পুড়িয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় কর্তৃপক্ষকে অন্যান্য জেলা থেকে পুলিশ ডাকতে হয়।

একটি ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন ব্যক্তি ইউরিয়া বস্তাবোঝাই একটি ট্রাকের উপরে উঠে তা লুট করছে। কেউ বস্তা ট্রাক থেকে ফেলছে, আবার কেউ মোটরবাইকে করে তা নিয়ে যাচ্ছে। আরেকটি ভিডিওতে দেখা যায়, মাথা থেকে রক্তক্ষরণ হচ্ছে এমন একজন পুলিশ সদস্য সরকারি হাসপাতালে প্রবেশের চেষ্টা করছেন, কিন্তু তাকে জোর করে বের করে দেওয়া হয়। কিছু লোক লাঠি হাতে একটি পেট্রল পাম্পের ম্যানেজারের কক্ষে প্রবেশ করে নগদ টাকা লুট করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা পুলিশের উপর লাঠি দিয়ে আঘাত করছে এবং গালিগালাজ করছে, যখন পুলিশ আকাশে গুলি এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করছে। রক্তমাখা কাপড় পরা একজন ব্যক্তি অভিযোগ করেন, লাঞ্জারের ব্যক্তিগত রক্ষীরা বিক্ষোভকারীদের উপর গুলি চালিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নওয়াবশাহ এবং সুক্কুর থেকে আতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সূত্র: কালবেলা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০