পশ্চিমবঙ্গ প্রতিনিধি: রোববার (১৮ মে) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলা থেকে গ্রেফতার তিন আওয়ামী লীগ নেতাকর্মীকে আদালতে পাঠানো হয়।

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে রহড়া থানা পুলিশ। গ্রেফতাকৃতরা হলেন- মজনু গাজী, মোহাম্মদ কামাল শেখ ওরফে ইদ্রিস আলী ও মোহাম্মদ মেহেদী হাসান ওরফে মিলন। ৫ দিন আগে তাদের গ্রেফতার করা হয়। রোববার (১৮ মে) তাদের তিনজনকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়।
এদিকে, রোববার তাদের ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠানোর সময় চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। জানা যায়, তারা তিনজনই বাংলাদেশের সাবেক ক্ষমতাসীন ও সম্প্রতি রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের সক্রিয় কর্মী। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ৮ আগস্ট তারা সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেন।
মন্তব্য করুন