

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা থেকে রাজধানী ঢাকায় ফেরার পথে সাংবাদিকদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে। বাসটিতে ৩৫ জন সাংবাদিক ছিলেন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
রোববার (১৮ মে) বিকেলে সাতক্ষীরা-খুলনা সড়কের মির্জাপুর বাজার সংলগ্ন ইসলামকাঠি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ১৭ মে স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ কভার করার জন্য তারা সাতক্ষীরায় যান। আজ ফিরে আসছিলেন তারা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল ছিল। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এতে কয়েকজন সামান্য আহত হন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনউদ্দীন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনায় বাসটি উল্টে যায়। এতে কয়েকজন সামান্য আহত হয়েছে।
সম্পাদক: মোঃ হাসান, ব্যবস্থাপনা সম্পাদক: ফারহান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129, 01902279843
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত