Odekha News
১৮ মে ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদপুরে ম্যানহোলে গ্যাস বিস্ফোরণ, আহত ৩

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর শহরে সড়কে ম্যানহোলে সৃষ্ট গ্যাস বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। আজ রবিবার দুপুর ১টায় শহরের জেএমসেনগুপ্ত সড়কে এই দুর্ঘটনা ঘটে। আহতদের চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন তন্বী আক্তার (৩৫), তাফসির হোসেন (১০) ও আব্দুর রাহিম (৮)। তারা সবাই পথচারী ছিলেন।

চাঁদপুর জেনারেল হাসপাতালে কর্মরত পুলিশ কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, সড়কের ওপর ম্যানহোলে হঠাৎ করে বিস্ফোরণ ঘটে। এ সময় ম্যানহোল ও আশপাশের অংশবিশেষ ভেঙে যায়। এই ঘটনাস্থলের পাশ দিয়ে চলাচলকারী তিন পথচারী আহত হন।

তারা সবাই চাঁদপুর শহরের দক্ষিণ গুণরাজদী এলাকার বাসিন্দা।
ধারণা করা হচ্ছে, ম্যানহোলে জমে থাকা বিষাক্ত মিথেন গ্যাসের কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল জানান, আহতদের মাথা ও শরীরের বিভিন্নস্থানে আঘাত লেগেছে। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

তবে সবাই আশঙ্কামুক্ত।

প্রসঙ্গত, বিস্ফোরণের শিকার ম্যানহোলটি পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বাসার সামনে। তবে ওই বাসায় এখন আর কেউ বসবাস করেন না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০