Odekha News
১৭ মে ২০২৫, ১২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় নির্বাচন হবে কি হবে না, সেটা আমার বিষয় না : উপদেষ্টা সাখাওয়াত

জাতীয় নির্বাচন হবে কি হবে না, সেটা আমার বিষয় না : উপদেষ্টা সাখাওয়াত

জাতীয় নির্বাচন হবে কি হবে না, সেটা আমার বিষয় না : উপদেষ্টা সাখাওয়াত

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, জাতীয় নির্বাচন হবে কি হবে না, সেটা আমার বিষয় না। নির্বাচন নিয়ে যাদের চিন্তা করার কথা তারা করবে। ইলেকশন কমিশন আছে তারা দেখবে। এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমার দায়িত্ব না।

আমার বিষয় হলো আমি চা শ্রমিকদের নিয়ে চিন্তা করবো।

শনিবার (১৭ মে) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রম দপ্তরে চা বাগান শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, চা শ্রমিকদের বেতন ভাতা যা আছে যথেষ্ট নয়। বাগানে চা উৎপাদনের খরচের চেয়ে চায়ের দাম কম পাচ্ছেন বাগান মালিকরা।

এখন মালিকদের পকেটে যদি টাকা না থাকে তবে আমরা জোর করে বেতন-ভাতা আদায় করতে পারবো না।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠানের পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক ওমর মো. ইমরুল মহসিন শ্রম, শ্রম অধিপ্তরের অতিরক্তি পরিচালক শাহ আব্দুল তারিক, মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, পুলিশ সুপার মো. এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কমিটির প্রধান উপদেষ্টা তপন দত্ত, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি পংকজ কন্দ, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজার, অর্থ সম্পাদক পরেশ কালিন্দী, জুড়ি ভ্যালির সহ সভাপতি শ্রীমতি বাউরি, গীতা রানী কানু, লশমী গোয়ালাসহ অনেকে। তারা চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনসহ নানা সমস্যা তুলে ধরেন। এর আগে তিনি উপদেষ্টা আইএলও আয়োজিত শিশুশ্রম নিরসন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন। সূত্র: কালের কন্ঠ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০