Odekha News
১৭ মে ২০২৫, ৩:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় বিএনপি অফিসে ‘পদবঞ্চিতদের’ আগুন, ককটেল বিস্ফোরণ

কুমিল্লায় বিএনপি অফিসে ‘পদবঞ্চিতদের’ আগুন, ককটেল বিস্ফোরণ

কুমিল্লায় বিএনপি অফিসে ‘পদবঞ্চিতদের’ আগুন, ককটেল বিস্ফোরণ

অনলাইন ডেস্ক: কুমিল্লায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ মে) রাত ৮টার দিকে নগরীর কান্দিরপাড় এলাকায় মহানগর এবং দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা হয়। এ ঘটনার পর ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ এবং স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার রাতে কুমিল্লার দক্ষিণ জেলা এবং মহানগর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়।

এতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে পদবঞ্চিত নেতাকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন। পরদিন শুক্রবার পদপ্রাপ্তরা আনন্দ মিছিল এবং বঞ্চিতরা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।
আজ শনিবার সন্ধ্যায় পদবঞ্চিত নেতাকর্মীরা পকেট কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর কান্দিরপাড় বিএনপি দক্ষিণ জেলা ও মহানগর অফিসের সামনে আসে। এ সময় বিক্ষোকারীরা মিছিলরত অবস্থায় বিএনপির কার্যালয়ে আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণও করা হয়।

কুমিল্লা মহানগর ছাত্রদলের সদ্য বিদায়ী সভাপতি ফখরুল ইসলাম মিঠু বলেন, কমিটি ঘোষণার পর থেকেই মহানগর এবং দক্ষিণ জেলা ছাত্রদলের পদ বঞ্চিত নেতাকর্মীরা গত তিন দিন ধরে দফায় দফায় বিক্ষোভ মিছিল করে আসছিল। এরই মাঝে পদপ্রাপ্ত এবং পদ বঞ্চিতদের মাঝে সংঘর্ষে রূপ নেয়। তবে বিএনপির কার্যালয়ে কারা অগ্নি সংযোগ করেছে সেটা আমার জানা নেই।

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, বিএনপি অফিসে আগুন দিয়েছে। তারা ফ্যাসিবাদের দোসর হতে পারে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তাছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীকে বিষয়টি তদন্ত করার জন্য আমরা অনুরোধ করেছি।

কোতোয়ালি মডেল থানার ওসি মাহিনুল ইসলাম বলেন, বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের বিষয়টি তাদের অভ্যন্তরীণ বিষয়।

তারপরও বিষয়টি আমরা তদন্ত করছি। বিএনপি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সূত্র: কালের কন্ঠ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০