Odekha News
১৫ মে ২০২৫, ৪:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতের বিরুদ্ধে অভিযানকে একাত্তরের প্রতিশোধ বললেন শেহবাজ

ভারতের বিরুদ্ধে অভিযানকে একাত্তরের প্রতিশোধ বললেন শেহবাজ

অনলাইন ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক যে সামরিক হামলা চালানো হয়েছে, তা ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ। বুধবার সীমান্তের পাশে পাশরুর সেনাঘাঁটিতে সেনাদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘তোমরা একাত্তরের বদলা নিয়েছো… এখন পুরো জাতি তোমাদের পাশে আছে।’ খবর দ্য ডনের।

পাহেলগাঁও হামলার পর ভারত পাকিস্তানের ভেতরে হামলা চালায়। এর জবাবে পাকিস্তান ‘বুনিয়ান-উন-মারসুস’ নামে পাল্টা হামলা চালায়। শেহবাজ জানান, পাকিস্তানের এই হামলায় ভারতের ২৬টি সামরিক স্থাপনা, বিমানঘাঁটি ও যুদ্ধবিমান লক্ষ্যবস্তু হয়। পাকিস্তান দাবি করছে, তারা একাধিক রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

শেহবাজ ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আবার হামলা করলে ভারত সবকিছু হারাবে। আমরা যুদ্ধের জন্যও প্রস্তুত, আবার শান্তিপূর্ণ আলোচনার জন্যও। পছন্দ ভারতের।’

ভারতের বিরুদ্ধে অভিযানকে একাত্তরের প্রতিশোধ বললেন শেহবাজ

তিনি আরও বলেন, পানি আমাদের জন্য ‘রেড লাইন’। যদি আমাদের নীলম-ঝেলম প্রকল্প ধ্বংস হতো, তাহলে আমরা বাগলিহারসহ ভারতের বড় বড় বাঁধ উড়িয়ে দিতাম।

তবে যুদ্ধের সঙ্গে শান্তির কথাও বলেন তিনি। কাশ্মীর ও পানির সমস্যায় আলোচনার প্রস্তাব দিয়ে বলেন, ‘এসো, আগুন নেভাই। বসে কথা বলি।’

জাতিসংঘ মহাসচিবের সঙ্গেও কথা বলেছেন শেহবাজ। তিনি জানান, দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০