Odekha News
১৫ মে ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কাশ্মীরে আবারও সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত ৩

কাশ্মীরে আবারও সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত ৩

কাশ্মীরে আবারও সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: জম্মু ও কাশ্মীরে যৌথবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধ হয়েছে। এ ঘটনায় তিন সন্ত্রাসী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ মে) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার আওয়ান্তিপোরার নাদের ও ত্রাল এলাকায় আজ ভোরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তিন সন্ত্রাসী নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র গোলাগুলির পর এই সন্ত্রাসীরা নিহত হয়।

জানা গেছে, এই তিন সন্ত্রাসী একটি আবাসিক বাড়িতে লুকিয়ে ছিল এবং তারা খুব বেশি প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। গত ৪৮ ঘণ্টায় এটি জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের দ্বিতীয় বড় সংঘর্ষ।

এর আগে, গত মঙ্গলবার (১৩ মে) জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে আরও তিন সন্ত্রাসী নিহত হয়। সেই সংঘর্ষটি প্রথমে কুলগামে শুরু হয়েছিল এবং পরে শোপিয়ানের একটি বনাঞ্চলে ছড়িয়ে পড়ে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের গতিবিধি ট্র্যাক করে এই অভিযান চালায়।

ভারতীয় সেনাবাহিনী এক্স-এ পোস্ট করে জানায়, মঙ্গলবার শোপিয়ানের শোয়েকাল কেলার এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাষ্ট্রীয় রাইফেলস ইউনিট একটি অনুসন্ধান ও ধ্বংস অভিযান শুরু করে। অভিযানের সময় সন্ত্রাসীরা ভারী গোলাবর্ষণ শুরু করে, এবং তীব্র গোলাগুলির পর তিনজন কট্টর সন্ত্রাসী নিহত হয়। অভিযান এখনো চলছে।

জম্মু ও কাশ্মীরে নিয়মিতভাবে বেশ কয়েকটি অভিযান চালানো হচ্ছে, বিশেষ করে গত ২২ এপ্রিল পাহালগামে সন্ত্রাসী হামলার পর, যেখানে ২৬ জন নিহত হয়েছিল। এই হামলার জবাবে ভারত ৭ মে ‘অপারেশন সিঁদুর’ শুরু করে, যার লক্ষ্য ছিল পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে (পিওকে) নয়টি সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করা। এই অভিযানের ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক উত্তেজনা বৃদ্ধি পায় এবং পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০