Odekha News
১৫ মে ২০২৫, ৩:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ছাত্রলীগ কর্মীকে ধরে পুলিশে দিল জনতা

ছাত্রলীগ কর্মীকে ধরে পুলিশে দিল জনতা

ছাত্রলীগ কর্মীকে ধরে পুলিশে দিল জনতা

ডেস্ক রিপোর্ট: ফরিদপুরে আকাশ নামে এক ছাত্রলীগ কর্মীকে ধরে পুলিশে দিয়েছে জনতা। বুধবার (১৪ মে) সন্ধ্যায় শহরের খাবাসপুর মোড় এলাকা থেকে আটক করে পুলিশে দেওয়া হয়।

জানা গেছে, আকাশের বিরুদ্ধে ২০২২ সালের ৪ সেপ্টেম্বর ফরিদপুর শহরের স্বাধীনতা চত্বরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে হামলার অভিযোগ রয়েছে। ওই হামলায় কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী, সদস্য সচিব এ কে কিবরিয়া, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক নায়েবা ইউসুফ, সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামসহ অন্তত ২৭ জন নেতাকর্মী আহত হন। এ ছাড়া পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে নানা অপকর্মে জড়িত ছিলেন আকাশ।

ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু বলেন, আকাশ অতীতে আমাদের অনেক নেতাকর্মীর ওপর হামলা চালিয়েছে। শহিদুল ইসলাম বাবুলের ওপরও হামলা করেছে সে। এ ধরনের একজন অপরাধীকে জনতা ধরে পুলিশের হাতে তুলে দেওয়ায় আমরা স্বাগত জানাই।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি আসাদ উজ্জামান বলেন, ছাত্রলীগের এক কর্মীকে স্থানীয় জনতা ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়গুলো তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০